ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ৫দিন পর লাশ উত্তোলন
জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর
প্রকাশ: Saturday, 3 July, 2021, 11:12 PM

লক্ষ্মীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ৫দিন পর লাশ উত্তোলন

লক্ষ্মীপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ৫দিন পর লাশ উত্তোলন

লক্ষ্মীপুর সদর উপজেলা ৪ নং চররুহিতা ইউনিয়নে আয়াতের নেছা নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু ও দাফনের ৫ দিন পর কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে আদালতের নির্দেশে  নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সদর উপজেলার চররুহিতা ৮ নং ওয়ার্ড ( কাঞ্চনি বাজার এলাকার) পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আয়াতের নেছা ওই বাড়ির মৃত খোরশেদ আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আয়াতের নেছা তার পুত্রবধূর সাথে বসবাস করতেন। গত ২৬ জুন রাতে আয়াতের নেছার রহস্যজনক মৃত্যু হয়। পরদিন তড়িগড়ি করে পরিবারের সদস্যরা তার মরদেহ দাফন করে। এ ঘটনায় গত ৩০ জুন ওই নারীর ভাইয়ের ছেলে মারুফ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গত ০২ জুলাই তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিয়া পারভীনের আদেশের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই নারীর মরদেহ উত্তোলন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আয়াতের নেছার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো। তার এক ছেলে ও তিন মেয়ে। ছেলে নিজাম উদ্দিন দুবাই প্রবাসী। পুত্রবধূর সাথে তিনি বাড়িতে থাকতেন। বিভিন্ন সময় শাশুড়ি ও পুত্রবধূর সাথে ঝগড়া লেগে থাকতো। স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে আয়াতের নেছাকে হত্যা করা হয়েছে।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. ফারুক আবদুল্লা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে মূল ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status