ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পরপর দুজন স্ত্রী চলে যাওয়ায় যুবকের ‘আত্মহত্যা’!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 8:42 PM

পরপর দুজন স্ত্রী চলে যাওয়ায় যুবকের ‘আত্মহত্যা’!

পরপর দুজন স্ত্রী চলে যাওয়ায় যুবকের ‘আত্মহত্যা’!

পরপর দুজন স্ত্রী সংসার করেননি। বিয়ের কিছু দিনের মধ্যেই স্বামী রাজেশ গঙ্গোপাধ্যায়কে (৩৪) ছেড়ে চলে গেছেন তারা। বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রাজেশ। শেষে সেতু থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গতকাল শুক্রবার দুপুরে বঙ্কিম সেতু থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন রাজেশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সময় তার পকেটে ট্রেনের টিকিট পাওয়া গেছে। রাজেশ হাওড়া ডোমজুড়ার বালুহাটির বাসিন্দা। পুলিশের ধারণা, ট্রেন ধরতেই হাওড়ায় এসেছিলেন রাজেশ। পথেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় আত্মহত্যার জন্য ব্রিজ থেকে ঝাঁপ দেন।

প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, রাজেশের বাবা মারা গেছেন আগেই। মায়ের সঙ্গেই থাকতেন তিনি। আগে একবার বিয়ে করেছিলেন। সে বিয়ে টেকেনি। স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর আবার বিয়ে করেন। সেই দাম্পত্য জীবনও দীর্ঘায়িত হয়নি। দ্বিতীয় স্ত্রীও চলে যান বছর দুয়েক আগে। এরপর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। নেশায় আসক্ত হয়ে পড়েন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status