ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নেশাগ্রস্ত ছেলের হাতে বাবার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 8:43 PM

নেশাগ্রস্ত ছেলের হাতে বাবার মৃত্যু

নেশাগ্রস্ত ছেলের হাতে বাবার মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে নেশাগ্রস্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আজ শনিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত ওই ব্যাক্তির নাম ইমদাদুল হক। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের প্রভাষক ও আব্দুলপুর নান্দেড়াই গ্রামের বাসিন্দা। এদিকে পিতার মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন ছেলে রেজওয়ানুল ইসলাম (২৩)। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ শনিবার দুপুরে উপজেলার বিন্যাকুড়ি এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, চাকরি ছেড়ে দীর্ঘ দিন ধরে বাবার কাছে নেশার টাকা চাইছেন ছেলে। সেই সূত্র ধরেই গতকাল শুক্রবার রাতে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে রেজওয়ান ইসলাম ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ শনিবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইমদা্দুল হকের।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি অবগত হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status