ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
তরুণীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর....
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 7:52 PM

তরুণীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপরins class=

তরুণীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, অতঃপর.

ঝালকাঠির নলছিটিতে নগ্ন ছবি তুলে টাকা দাবি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুলাই ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে ফয়সাল আহমেদ (৩২)।

নলছিটি থানার উপ-পুলিশ পরিদর্শক মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ এক মেয়ের নগ্ন ছবি ধারণ করে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিতেন।

এদিকে ভুক্তভোগী নিজেই ফয়সালের বিরুদ্ধে নলছিটি থানায় পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

নলছিটি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স জানান, মেয়েটির অভিযোগের ভিত্তিতে পর্নগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status