ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রাতে ফাঁকা রাস্তায় প্রে'মিকাকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 7:46 PM

রাতে ফাঁকা রাস্তায় প্রে'মিকাকে ধর্ষণ

রাতে ফাঁকা রাস্তায় প্রে'মিকাকে ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় উপজেলায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গার্মেন্টস কর্মী (২০)। শুক্রবার (২ জুলাই) রাতে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রেমিক ভোলা জেলার চর ফ্যাশনের আব্দুল্লাপুরের মোশারফ হোসেনের ছেলে মিরাজ (২০)। তিনি ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের সরদার বাড়ী বৌ বাজারস্থ জয়নাল মিয়ার ভাড়াটিয়া।

পুলিশ জানান, ভুক্তভোগী গার্মেন্টস কর্মীর সঙ্গে ৪ মাস আগে ফতুল্লার দাপার বুড়িগঙ্গাপাড় নদীর পূর্ব পাশের ওয়াকওয়েতে হাটতে গিয়ে মিরাজের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রায় এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন। অন্যদিনের মতো শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে তারা দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান।

এক পর্যায়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর পাড়ে চলাচলের রাস্তার পাশে মিরাজ তরুণীকে ধর্ষণ করেন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ দেন। রাতেই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত প্রেমিক মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status