|
কঠোর লকডাউনের ৩য় দিন
মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ সকাল ১১ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের উথলী বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারেও মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাটুরিয়া ও শিবালয় ঘাটে জরুরী পণ্যবাহী ট্রাক ও রোগীবাহী এম্বুলেন্স ছাড়া সকল ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় জনশূন্য হয়ে পরেছে। ঢাকা-আরিচা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে। বিনা প্রয়োজনে কেউ বাহিরে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। শনিবার দুপুরে উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাটের প্রবেশ পথ, ঘাট এলাকা, ঢাকা-আরিচা মহাসড়কে গুরুত্বপূর্ণ স্পট অন্যান্য আঞ্চলিক সড়কগুলোতে পুলিশ টহল দিচ্ছে। মহাসড়কে কেউ এলে বা গাড়ি নিয়ে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শিবালয় উপজেলার হাট-বাজারগুলোতে কাঁচা মালের দোকান ও নিত্য প্রয়োজনের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রয়েছে। তবে আঞ্চলিক সড়কগুলোতে বেশ কিছু ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছি। বিশেষ করে পাটুরিয়া ও আরিচা ঘাটে পুলিশ টহল আরো জোরদার করা হয়েছে। এখন দুইটি গুরত্বপূর্ণ ফেরি ঘাট জনশূন্য জনশূণ্য রয়েছে। কোন যাত্রী বা অন্য কোন গাড়ি ঘাট এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। উপজেলার সর্বত্রক লকডাউন কার্যকর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে শিবালয় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিধি মান্যকারীদের বিরুদ্ধে জরিমানা কারার কার্যক্রম অব্যহক রয়েছে। সেই সাথে স্বাস্থ্য বিধি মেন চলার পরামর্শও প্রদান করা হচ্ছে। শনিবার শিবালয় উপজেলার মহাদেবপুর বাজার, তাড়াইল বাজার,ইন্তাজগঞ্জ বাজার ও রুপসা বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জেসমিন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১২ টি মামলায় ১২ জন অভিযুক্তকে ৪ হাজার ৩শ' টাকা জরিমানা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
