ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে অমান্যে লালমনিরহাটে ৫২৮ জনের জরিমানা
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 3 July, 2021, 7:16 PM

লকডাউনে অমান্যে লালমনিরহাটে ৫২৮ জনের জরিমানা

লকডাউনে অমান্যে লালমনিরহাটে ৫২৮ জনের জরিমানা

কঠোর লকডাউনে গত ২ দিনে লালমনিরহাটের পাঁচ উপজেলায়  নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২ লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃআবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, লালমনিরহাটের ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দুই দিনে  জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় ২লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, শুক্রবার জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ হন। এসময় মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status