ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাগ করে বাড়ি ছেড়ে বাস টার্মিনালে ধর্ষণের শিকার কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 4:54 PM

রাগ করে বাড়ি ছেড়ে বাস টার্মিনালে ধর্ষণের শিকার কিশোরী

রাগ করে বাড়ি ছেড়ে বাস টার্মিনালে ধর্ষণের শিকার কিশোরী

খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল এলাকায় এক কিশোরী (১৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাসচালকের সহকারী মো. কামাল (২৯) ও মো. রফিক (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

কামালের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায়। আর রফিকের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে।

কিশোরীর পরিবারের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে টেলিভিশন দেখা নিয়ে মা-বাবার সঙ্গে রাগারাগি হয় কিশোরীর। তখন রাগ করে কিশোরী বাড়ি থেকে বের হয়ে যায়। আজ ভোরে সে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে কামাল ও রফিক কিশোরীকে একটি বাসে তুলে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি খাগড়াছড়ি সদর থানায় গিয়ে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

খাগড়াছড়ি বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য রতন ত্রিপুরা বলেন, লকডাউনের কারণে বাসের চালক টার্মিনালে বাস রেখে বাড়িতে চলে গেছেন। চালকের সহকারী ও আরেকজন মিলে এই ঘটনা ঘটিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, এই কিশোরীর বাবা বাদী হয়ে খাগড়াছড়ি থানায় মামলা করেছেন। প্রথমে কিশোরীকে একটি বাসে নিয়ে যাওয়া হয়। কিশোরী চিৎকার করলে টার্মিনালের শেষের দিকে আরেকটি বাসে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়। বাস দুটি আলামত হিসেবে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।










পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status