ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 3:47 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 4:43 PM

চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

সাতক্ষীরায় চিরকুট লিখে করোনা আক্রান্ত এক রোগী আত্মহত্যা করছেন। ঘটনাটি ঘটেছে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে। শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে। আত্মহননকারী ব্যক্তির  নাম আজগার আলী (৬০)। তিনি ইলিশপুর গ্রামের  জালাল উদ্দীনের ছেলে ।

কলারোয়ার উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ  জানান, আজগর আলি ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছে ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

কলারোয়ার থানার এসআই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছেন, করোনার চিকিৎসার জন্য  প্রচুর টাকা খরচ হচ্ছে। খরচের টাকা তিনি সামলাতে পারছেন না।

এ জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status