ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের নতুন ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 1:14 PM

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের নতুন ঘোষণা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে বাইডেনের নতুন ঘোষণা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার পরও কিছু মার্কিন সেনা দেশটিতে থেকে যাবে।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরার।

বাইডেন আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ অব্যাহত থাকবে।

তিনি বলেন, আফগানিস্তানের সেনাবাহিনী যাতে দেশের নিরাপত্তা রক্ষা করার মতো শক্তিশালী হয়ে উঠতে পারে সেজন্য আফগান জনগণের উচিত নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা। আফগান সৈন্যরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে আমরা আমাদের সেনাদের পুরোপুরি প্রত্যাহার করব।

মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, আমি এই মুহূর্তে আফগানিস্তান সম্পর্কে আর কিছু বলতে চাই না বরং আগামী সপ্তাহে এ ব্যাপারে আরও কথা বলবো।

এর আগে একজন মার্কিন সেনা কর্মকর্তার জানিয়েছিলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে এবং এরপর বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা রক্ষা করার জন্য ৬৫০ মার্কিন সেনাকে দেশটিতে মোতায়েন রাখা হবে।

শুক্রবার আফগানিস্তানের বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম থেকে সর্বশেষ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা।

দেশটিতে এটি ছিল আমেরিকার সর্ববৃহৎ সেনা ঘাঁটি। এখানে হাজার হাজার তালেবান বন্দিকে আটক রাখা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status