ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে ইউপি সদস্য শাহিদা সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 2 July, 2021, 4:19 PM
সর্বশেষ আপডেট: Friday, 2 July, 2021, 4:31 PM

সিরাজগঞ্জে ইউপি সদস্য শাহিদা সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম

সিরাজগঞ্জে ইউপি সদস্য শাহিদা সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম

সিরাজগঞ্জ  সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী  ইউনিয়ন পরিষদের  ইউপি  সদস্য মোছাঃ  শাহিদা খাতুন এবং তার ছেলে ও ভাতিজা সন্ত্রাসীদের  হামলায়   মারপিটের শিকার ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত    হয়েছেন। অভিযোগ  উঠেছে  একই ইউনিয়ন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য  মোছাঃ  মিনা খাতুন ও তার গংদের বিরুদ্ধে ।

খোকশাবাড়ী  ইউনিয়ন  পরিষদের  ৪,৫,৬ ওয়ার্ডের  সংরক্ষিত আসনের নারী  ইউপি সদস্য মোছাঃ শাহিদা  খাতুন অভিযোগ  করে জানান, গত ২৯ জুন মঙ্গলবার   সকাল আনুমানিক  ১১ টার দিকে আমাকে সাবেক ইউপি  সদস্য মোছাঃ মিনা খাতুন তার বাড়িতে  ডেকে নেয়।  এনডিপির এনজিও কর্তৃক গরীব  মানুষদের তালিকার তথ্য  সংগ্রহ  করা নিয়ে আমার  সাথে  সাবেক ইউপি  সদস্য মিনা খাতুন  কথা কাটাকাটি  করে উত্তেজিত  হয়। এসময় আমি তার বাড়ি থেকে  চলে আসি। এরই এক পর্যায়ে  রাস্তা মধ্যে  আমাকে, আমার  ছেলে ও ভাতিজাকে উপর্যুপরি  এলোপাতাড়ি  মারপিট  করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত  জখম  করে।

স্থানীরা তাৎক্ষণিকভাবে   আমাকে ও আমার ছেলে এবং  ভাতিজাকে উদ্ধার করে চিকিৎসা  জন্য  সিরাজগঞ্জ  বঙ্গমাতা  শেখ  ফজিলাতুন্নেছা মুজিব  জেনারেল  হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনার জন্য  ইউপি চেয়ারম্যান, সদস্য   এবং এলাকার কতিপয় গণমান্য  ব্যক্তিদের কাছে ঘটনার সু-বিচার দাবী   করি। কিন্তু বিবাদী গণ ঘটনার জন্য  উল্টো আরও হুমকি-দামকি দিয়ে আসছে আমাকে।
 

এ ব্যাপারে বৃহস্পতিবার (১ জুন) বিকেলে  খোকশাবাড়ী ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  মোঃ  রাশিদুল হাসান  রশিদ মোল্লা  জানান,বিষয়টি নিয়ে মীমাংসা করা জন্য  উভয় পক্ষের সাথে  আলাপ-আলোচনা চলছিলো। কিন্তু সাবেক ইউপি  সদস্যা মিনা খাতুন  তার গংরা কৌশলে মীমাংসা না করার জন্য  এড়িয়ে  যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status