ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যা পারেননি আফ্রিদি, তা পারলেন পাকিস্তানি নারী স্পিনার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 4:15 PM
সর্বশেষ আপডেট: Friday, 2 July, 2021, 6:21 PM

যা পারেননি আফ্রিদি, তা পারলেন পাকিস্তানি নারী স্পিনার

যা পারেননি আফ্রিদি, তা পারলেন পাকিস্তানি নারী স্পিনার

শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও স্পিন অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির করার সুযোগ ছিল তার। কিন্তু ৯৮ উইকেট শিকারের পর অবসর নেন তিনি।

তবে আফ্রিদি না পারলেও তাকে ঠিকই পেছনে ফেলেছেন তার দেশেরই নারী ক্রিকেটার নিদা দার।
পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন এ স্পিনার।

১০৬ ম্যাচ খেলে ১০১ উইকেট শিকার করেছেন ৩৪ বছর বয়সি নিদা দার।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জোড়া উইকেট নিয়েছেন নিদা। তাতে ১০০ উইকেট ছাড়িয়ে যান তিনি।

সব মিলিয়ে বিশ্বের পঞ্চম নারী ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির মাইলফলক ছুঁলেন নিদা।

তার আগে নারী টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ, অস্ট্রেলিয়ার এলিসা পেরি, দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের আনা শ্রাবসোল।

পুরুষদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। ৯৯ উইকেট নিয়ে তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এরপরই ৯৮ উইকেট নিয়ে তৃতীয়তে আফ্রিদি।

এদিকে এই মাইলফলক ছোঁয়ার দিনে নিদা দারকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status