ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বেড়াতে নিয়ে ৩ ছেলেমেয়েকে আইসক্রিমের সঙ্গে ইঁদুরের বিষ খাওয়ালেন বাবা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 11:34 AM

বেড়াতে নিয়ে ৩ ছেলেমেয়েকে আইসক্রিমের সঙ্গে ইঁদুরের বিষ খাওয়ালেন বাবা!

বেড়াতে নিয়ে ৩ ছেলেমেয়েকে আইসক্রিমের সঙ্গে ইঁদুরের বিষ খাওয়ালেন বাবা!

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের তিন সন্তানকে ইঁদুরের বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করলেন এক বাবা।

২৫ জুন ভারতের মুম্বাইয়ের মনখুর্দ এলাকায় এ ঘটনা ঘটেছে।

তিন সন্তানের মধ্যে গত বুধবার ৬ বছরের একজের মৃত্যু হয়েছে। বাকি দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তিন ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন আলি নওশাদ আনসারি। এরপর আইসক্রিমের মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে দিয়েছিলেন সন্তানদের।  

অভিযুক্ত স্ত্রী নাজিয়া বেগমের অভিযোগের ভিত্তিতেই নওশাদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

পুলিশকে নাজিয়া জানিয়েছেন, টাকাপয়সা নিয়ে স্বামীর সঙ্গে তার বিবাদ লেগেই থাকত। গত ২৫ জুনও ঝামেলা হয় তাদের মধ্যে। যার জেরেই বোনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। আর তার পরই তিন ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে ওই কাণ্ড ঘটায় তার স্বামী।

পরে বাচ্চাদের পেটে ব্যথা শুরু হলে তাদের হাসপাতালে ভর্তি করেন তিনি। প্রথমে অবশ্য চিকিৎসকদের কিছুই জানাননি তিনি। পরে এক সন্তানের মৃত্যুর পর চিকিৎসকদের নাজিয়া জানান, সন্তানদের বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন তাদের বাবা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status