ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মদ্যপকে বিয়ে করবো, ধূমপায়ীকে নয়: রাশমিকা মান্দানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 11:23 AM

মদ্যপকে বিয়ে করবো, ধূমপায়ীকে নয়: রাশমিকা মান্দানা

মদ্যপকে বিয়ে করবো, ধূমপায়ীকে নয়: রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তিনি। এই সুন্দরী ব্যক্তিজীবনকে সামনে আনতে চান না।

ভারতের জাতীয় ক্রাশ খ্যাত এই নায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছিলেন। নিজের অনেক অজানা কথা বলেছেন ভীষ্ম খ্যাত অভিনেত্রী।

রাশমিকা জানান, পার্টিতে মদের সঙ্গে শূকরের মাংসের তান্দুরি খেতে পছন্দ করেন। ধূমপান একদম পছন্দ করেন না। শুধু তাই না আশেপাশে কেউ ধূমপান করলেও বিরক্ত হন তিনি।

পাঠক একটা বিষয় সাফ বলেছেন রাশমিকা। তিনি জানান, ধূমপান করেন এমন কাউকে বিয়ে করবেন না। তবে হবু বরের মদপানের অভ্যাস থাকলে সমস্যা নেই তার।

জানা গেছে, রাশমিকার নতুন ছবি ‘পুষ্পা’। তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন। এছাড়া হিন্দি ভাষার ‘মিশন মজনু’ চলচ্চিত্রে দেখা যাবে নায়িকাকে। ছবিটির মধ্যে দিয়ে বলিউডে পা রাখছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। হিন্দি ভাষার ‘গুডবাই’ নামে আরও একটি ছবিতে কাজ করছেন রাশমিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status