ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 July, 2021, 11:22 AM
সর্বশেষ আপডেট: Friday, 2 July, 2021, 11:27 AM

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

খুলনায় করোনা ও করোনার উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (০২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্য সাতজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে যশোরের মনিরামপুরের নিরাঞ্জন পাল নামে একজন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন এবং এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status