ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
১১ ঘণ্টায় ১০ লাখ, যা বললেন তানজিন তিশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 8:27 PM

১১ ঘণ্টায় ১০ লাখ, যা বললেন তানজিন তিশা

১১ ঘণ্টায় ১০ লাখ, যা বললেন তানজিন তিশা

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। আর প্রথম জুটিতেই বাজিমাত।এ দুই তারকার অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’

নাটকটি ইউটিউবে অবমুক্তের পর ১১ ঘণ্টায় ১০ লাখ বা ১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা বাংলা নাটকের ইতিহাসে একটি রেকর্ড। সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন মানুষ নাটকটি দেখেছেন।

নাটকটি দুই দিনের মধ্যে ২৫ লাখ ভিউয়ার পেয়ে গেছে।শুধু তাই–ই নয়, এত কম সময়ে নাটকটিতে ৫১ হাজারের বেশি লাইক জমা হয়েছে। এর বিপরীতে ডিজলাইক রয়েছে দুই হাজার।

মন্তব্যের ঘরেও জমা পড়েছে ৩ হাজারের বেশি বার্তা, যার বেশিরভাগই প্রশংসার। ইউটিউবে প্রকাশের পরই এমন রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী তানজিন তিশা।

এমন সাফল্যের বিষয়ে এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘দ্রুত মিলিয়ন ভিউ হওয়া আগের নাটকও ছিল আমার। সেই অর্থে নিজেকেই নিজে ছাড়িয়ে গেছি বলা যায়।

নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে-এটা ভাবতেই ভালো লাগছে। অনেকেই ফোনে, মেসেজে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে ভীষণ ভালোলাগার একটা অনুভূতি কাজ করছে।

আমার অনুরাগী আর দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।’ তিশা আরো যোগ করেন, এবারের ঈদে খুব বেশি নাটকে কাজ করিনি।

তবে যেগুলো প্রচার হয়েছে সবগুলোতেই ভালো সাড়া পাচ্ছি। ‘একটুখানি’, ‘পেপার গার্ল’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘মাতাল হাওয়া’, ‘আফ্রিকান বউ’ নাটকগুলোর জন্যও ভালো সাড়া পাচ্ছি।

উল্লেখ্য, এর আগে দেশে সবচেয়ে দ্রুততম ১ মিলিয়ন ভিউয়ের দুটি নাটকের অভিনেত্রী তিশা। নাটক দুটি হলো-‘আফ্রিকান বউ’ (১৮ ঘণ্টা) ও‘

তাকে ভালোবাসা বলে’ (২০ ঘণ্টা)। দুটি নাটকই ঈদে প্রচার হয়েছে। ‘শেষটা অন্যরকম ছিল’নাটকটিও ঈদে প্রচার হয়। কিন্তু তখন সেভাবে সাড়া মেলেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status