|
ফরিদপুরে চলছে কঠোর লকডাউন
এম.এ.আজিজ, ফরিদপুর
|
![]() ফরিদপুরে চলছে কঠোর লকডাউন লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে শহরের বিভিন্ন সড়ক দিয়ে চুপ চাপ নিন্ম আয়ের মানুষদের দেখা গেছে কাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। অসহায় হয়ে পড়েছে অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক ও ছোট চা দোকানীরা । এছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটি টিম ও র্যাবের টহল দল কাজ করছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১২ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশের মোবাইল টিমও কাজ করছে । তিনি বলেন, পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিমও মাঠে রয়েছে। ফরিদপুরে লকডাউন সুষ্ঠ ভাবে পালনের জন্য সেনাবাহিনীর কর্ণেল ফারুকের নেতৃত্বে ৩ টি দল কাজ করছে। অপরদিকে, স্বাস্থ্য বিভাগের সরবরাহ করা তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় কভিড ১৯ এ আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১৬১ জন আক্রান্ত হয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
