ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
‘আমি প্রেগন্যান্ট না’, নোবেলের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 8:22 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 June, 2021, 8:24 PM

‘আমি প্রেগন্যান্ট না’, নোবেলের স্ত্রী

‘আমি প্রেগন্যান্ট না’, নোবেলের স্ত্রী

সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল দুইদিন আগে ফেসবুকে জানিয়েছিলেন, হয়তো তিনি এবং তার স্ত্রী বাবা-মা হতে চলেছেন। তবে তার স্ত্রী মেহরুনা সালসাবিল বিষয়টিকে মিথ্যা বলে দাবি করছেন।

সোমবার (২৮ জুন) নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন। ’

এদিকে বিষয়টি প্রত্যাখ্যান করে তার স্ত্রী সালসাবিল নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আমার বন্ধুরা হঠাৎ নোবেলের একটি স্ট্যাটাস আমাকে ইনবক্স করে, যাতে নোবেল জানিয়েছে, সে নাকি বাবা হচ্ছে এবং আমি নাকি মা হতে চলেছি। সেখান থেকেই প্রথমে বিষয়টি আমি জানতে পারি। কিন্তু আমি প্রেগন্যান্টও না, না আমি মা হতে চলেছি। এ ব্যাপারে আমি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। সে কেমন এমনটা করলো আমি জানি না। আমি প্রেগন্যান্ট নই। মাতৃত্বের বিষয়টি সে কোনোভাবেই ব্যবহার করতে পারে না।

এরপর সালসাবিল স্ট্যাটাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই লজ্জিত। নোবেলপত্নী লেখেন, ‘আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট! এ মিথ্যাচারের ঘটনায় আমি লজ্জিত। ’

বিতর্কিত গায়ক নোবেল ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status