ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সেনাবাহিনী মোতায়েন থাকবে ৭ দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 8:29 PM

সেনাবাহিনী মোতায়েন থাকবে ৭ দিন

সেনাবাহিনী মোতায়েন থাকবে ৭ দিন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে সরকার। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ বহাল থাকবে। আর সেই বিধি-নিষেধ কার্যকর করতে ওই সাত দিন সশস্ত্র বাহিনী মোতায়েন  থাকবে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ কার্যকর করার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় ১ জুলাই সকাল হতে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।

এদিকে, বুধবার (৩০ জুন) বিধি-নিষিধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে। প্রজ্ঞাপনে কঠোর বিধি-নিষেধ চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও  উল্লেখ করা হয়েছে এতে।

তবে বরাবরের মতো এবারও জরুরি সেবাগুলোকে 'বিধি-নিষেধ'র আওতামুক্ত রাখা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন- কৃষিপণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, করোনার টিকাদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তাব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status