ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:11 AM

যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (২৬ জুন) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবুকুরকি শহরে চারজন পর্যটকবাহী এয়ার বেলুনটি বিধ্বস্ত হয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানান, যে ৪ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুজন নারী। এদের মধ্যে একজন পাইলট ছিলেন।

আর পুলিশ জানিয়েছে, বেলুনটি ১০০ ফিট ওপর থেকে নিচে পড়লেও বৈদ্যুতিক তারের ওপর পড়ায় এ হতাহত। দুর্ঘটনার পর শহরটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েন ১৩ হাজারের বেশি বাসিন্দা।

২০১৬ সালে মর্মান্তিক বেলুন দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে ১৬ জন প্রাণ হারান। ব্রাজিলে ২০১৩ সালে ৩ জন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় মিশরে ১৯ পর্যটক নিহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status