অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। নির্ধারিত সময় শেষে ম্যাচ থাকে গোলশূন্য। পরে অতিরিক্ত সময়ের করা গোলে ইউরো চ্যাম্পিয়নশিপের শীর্ষ আটে উঠে লোরবার্তো মানচিনির দল।
ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার আগেই টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিলো ইতালি। সেই ১৯৩৫ থেকে ১৯৩৯ সালে টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল তারা। সেই রেকর্ডটি ভাঙতে হলে দরকার ছিল একটি জয় কিংবা ড্র।
কিন্তু নকআউট পর্বে ড্র বলে কিছু নেই। জিততে হবে অথবা হারতে হবে। কিন্তু মানচিনির দল ভুলে গেছে হার কী জিনিস।
অস্ট্রিয়া লড়াই করেও জিততে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের জয় পেয়েছে ইতালি।