ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অবশেষে নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন নুসরাত?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 8:50 PM

অবশেষে নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন নুসরাত?

অবশেষে নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন নুসরাত?

সময় এগোচ্ছে। ক্রমশ পরিণত হচ্ছেন তিনি। মাতৃত্বের ছাপ চেহারায়, চোখেমুখে স্পষ্ট। নুসরাত জাহান কিন্তু সবটাই মন থেকে উপভোগ করছেন। এত বিতর্কের মধ্যেও মা হওয়ার আনন্দ, তৃপ্তি লুকোতে পারছেন না সাংসদ-অভিনেত্রী। বলা ভালো, লুকোতে চাইছেনও না। সেই অনুভূতি থেকেই আবার নুসরাতের বেবি বাম্প প্রকাশ্যে।

শনিবার (২৬ জুন) তিনি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন তার সাম্প্রতিক ছবি। জানালেন, ‘যে পাখি পথ হারিয়ে ফেলেছে, তার এ বার ঘরে ফেরার পালা’।

নুসরাতের এই কথা ঘিরে ফের জন্ম নিয়েছে প্রশ্ন। নুসরাত কি নিজের ঘরের ঠিকানার খোঁজ পেলেন অবশেষে?

নুসরাত আশ্রয়হীন, এ কথা নিন্দুকেও বলবে না। তবে তার সন্তানের বড় আশ্রয়স্থল হয়ে উঠতে চলেছেন তিনি এ কথা সত্যি। শুধু মায়ের পরিচয়ে সন্তানের জন্ম দেওয়া, ‘একা মা’ হিসেবে সন্তান মানুষ করা খুব সহজ কথা নয়। সেই কথাই কি তিনি কথার ভাঁজে বুঝিয়ে দিলেন?

ছবি যদিও আরো অনেক কথাই বলছে। হিসেব অনুযায়ী, আর মাত্র তিন মাস। তার পরেই ‘মা’ হবেন নুসরত। সেই কথাও যেন নিজের ছবি দিয়ে আরো এক বার মনে করিয়ে দিলেন তিনি।

পরনে কালোর উপর সাদা মিকি মাউস ছাপের ‘জগার ড্রেস’। চোখে-মুখে উপচে পড়া অনাগত সন্তানের প্রতি ভালোবাসা। মাতৃত্বের প্রতি মুহূর্ত উপভোগ করে চলা নুসরাত প্রতি মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন, পিতৃত্বের অনিশ্চয়তা নিয়েও কীভাবে মাতৃত্বকে উদযাপন করা যায়।

কিছু নেটাগরিক কটাক্ষ ছুড়লেও অনেকেই অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন। তাদের দাবি, প্রকৃত নারী তিনিই যিনি কঠোরে-কোমলে গড়া। যার অনুভূতি গভীর। যিনি নিজের সত্ত্বা দিয়ে ভালবাসতে জানেন। হাসি-কান্না যার জীবনের অঙ্গ। একই সঙ্গে তিনি বাস্তববাদী আবার আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী।

নেটাগরিকদের চোখে, এমন নারী-ই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। নুসরাত জাহান যার জ্বলন্ত উদাহরণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status