ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নারী বলে কিছু আছে জানতেন না ‘টারজান’ হো ভ্যান লং (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 7:04 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 7:17 PM

নারী বলে কিছু আছে জানতেন না ‘টারজান’ হো ভ্যান লং (ভিডিও)

নারী বলে কিছু আছে জানতেন না ‘টারজান’ হো ভ্যান লং (ভিডিও)

পৃথিবীতে নারী বলে কিছু আছে সেটা জানতেন না বাস্তব জীবনে টারজানের মতোই জীবনযাপন করা হো ভ্যান লং। খাদ্য জোগাড়ের জন্য পশুপাখি শিকার থেকে শুরু করে অন্যসব কাজই তিনি করে আসছেন সিনেমায় দেখা টারজানের মতোই। ভিয়েতনামের জঙ্গল থেকে সম্প্রতি এমন ঘটনা তুলে এনেছেন আলোকচিত্রী আলভেরো সেরেজো। দ্য মিরর।

১৯৭২ সালে সংঘটিত ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বোমা হামলায় লং তার মা ও দু ভাইকে হারান। বিভীষিকাময় যুদ্ধের স্মৃতি বুকে নিয়ে সভ্য জগতকে বিদায় জানান তার বাবা হো ভ্যান থান। বেঁচে যাওয়া দুই ছেলেকে নিয়ে পালিয়ে যান সে দেশের গভীর জঙ্গলে। কুয়াং নাগাই প্রদেশের টে ট্রা জেলার ওই জঙ্গলেই তারা বসতি গড়ে তোলেন।

সামাজিক জীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ওই জঙ্গলেই তারা কাটিয়ে দেন ৪১ বছর। ছোট ভাই ট্রাই এবং বাবার জন্য খাদ্য জোগাড় করা ছিলো তার গুরু দায়িত্ব। পুরোপুরি বন্য জীবনযাপন করেছেন এই তিন ব্যক্তি। খেয়েছেন মধু, ফল, জঙ্গলের প্রাণী ও কিছু কিছু গাছের পাতা।

২০১৫ সালে পরিবারটির খোঁজ পান আলভেরো সেরেজো নামের এক আলোকচিত্রী। তিনি বলেন, তারা দূর থেকে মানুষ দেখতে পেলেই পালিয়ে যেতো।

২০১৫ সাল থেকে ভিয়েতনামের একটি গ্রামে নতুন করে খাপ খাইয়ে নেওয়া শুরু করে পরিবারটি। তবে সম্প্রতি সেরেজোকে সঙ্গে নিয়ে আবার জঙ্গলে ফিরে যায় তারা।

সংসার ধর্ম কী জানে না লং। ‘নারী বোঝে?’ সেরেজোর এমন প্রশ্নে যেন আকাশ থেকে পড়লো ৪৯ বছর বয়সি লং। তিনি বলেন, আমার বাবা এ সম্পর্কে কখনো কিছু বলেননি।

তবে গ্রামের জীবন শুরু করার পর কিছু করে জানতে শুরু করেন তিনি।

সেরেজো বলেন, আজ পর্যন্ত অবাক করার মতো বিষয় হলো তিনি নারী ও পুরুষ আলাদা করতে পারলেও এখন পর্যন্ত জানেন না তাদের মধ্যকার প্রয়োজনীয় পার্থক্য।

আলভেরো সেরেজো বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি অন্য অনেক কিছুর মতোই কখনো তিনি বংশবৃদ্ধির কথা ভাবেননি।

লংয়ের ভাই তাকে ‘মানুষের অবয়বে একটি শিশু’ আখ্যায়িত করেছেন। শুধু নারী বিষয়েই নয়, লং অনেক মৌলিক সামাজিক ধারণা সম্পর্কে অজ্ঞ। শিশু বয়স থেকে তার পুরো জীবন কেটেছে জঙ্গলে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status