ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
এবার নাটোরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 5:38 PM

এবার নাটোরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ!

এবার নাটোরে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ!

নাটোরের সিংড়ায় দুধের ন্যায্য দাম না পাওয়ায় খামারিরা দুধ সড়কে ঢেলে অভিনব প্রতিবাদ করেছেন। সর্বোচ্চ ২০ টাকা দরে কোনো কোনো দিন বিক্রি করতে হয় দুধ, এতে করে লোকসানে খামারিরা।

শুক্রবার ও শনিবার সকালে বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারি দুধ ঢেলে বাড়িতে ফিরেন।

জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬০০টি গরুর খামার রয়েছে। রয়েছে বিভিন্ন বাজার ও হাট। এসব স্থানীয় হাট ও বাজারে দুধ বিক্রি হয়। বাড়িতে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মহাজনদের কাছে প্রতিদিন ৪০/৬০ লিটার করে একেকজন খামারি বিক্রি করতে আসেন। কিন্তু লকডাউনের কারণে বাজার মন্দা থাকায় মহাজন না আসলে দুধ নেয়ার মতো ক্রেতা না থাকায় ১৫-২০ টাকা দরে দুধ বিক্রি করতে হয় তাদের। এতে করে লোকসানে খামারিরা। বিশেষ করে খড় ও ভূষির দাম বেশি থাকায় এবং দুধের দাম কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছেন খামারিরা।

সিংড়া উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: খুরশিদ আলম জানান, কলম, চামারী, হাতিয়ান্দহ এলাকায় বহু খামারি আছে। চামারী ও হাতিয়ান্দ হতে বেসরকারি ভাবে প্রাণ ও আড়ং দুগ্ধ ক্রয় করে। শুক্রবার কিংবা অন্যান্য ছুটির দিন দুধ ক্রয় বন্ধ থাকে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ইতালি, ডাহিয়া ইউনিয়নে সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরণ অর্থাৎ ক্রয় কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে (২২ জুন) শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দুধ ঢেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলো বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন।

এছাড়াও, ২০২০ সালের ৮ নভেম্বর  দুধের সম্পূরক মূল্য বৃদ্ধি, করোনা পরিস্থিতিতে খামারিদের ক্ষতি, করোনাকালে দুধ বিক্রি না হওয়া, গো-খাদ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের খামারিরা।
তবে এবার কোন সংগঠন নয়, সরাসরি সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানায় খামারিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status