ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ছন্দে ফিরছেন পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 5:35 PM

ছন্দে ফিরছেন পরীমনি

ছন্দে ফিরছেন পরীমনি

বেশকিছুদিন ধরেই আলোচনায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রতিটি পত্রিকার শিরনাম তিনি।  ঢাকা বোট ক্লাবের ঘটনার অনেটাই ট্রমার মধ্যে ছিলেন এই নায়িকা।

তবে অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ঝড়-উত্তাপ কাটিয়ে আবারও শুটিংয়ে ফিরছেন তিনি।

একটি সূত্রের মাধ্যমে জানা যায়, আগামী ১ আগস্টে সিনেমার শুটিং শুরু করবেন এই নায়িকা। সঞ্জয় সমাদ্দারের ‘বায়োপিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এ খবর পুরনো। ছবিটিতে তার নায়ক সিয়াম।

দেশের একটি নামি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ছবিটির জন্য সিয়াম ও পরী গেল মার্চ মাসে চুক্তিবদ্ধ হন। এরপর থেকেই চলছে এ ছবির শুটিংয়ের প্রস্তুতি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের প্রথম দিন থেকেই এর ক্যামেরা চালু হবে। ঢাকাসহ দেশের নানা লোকেশনে ‘বায়োপিক’র দৃশ্যায়ন হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

সিয়াম-পরী জুটিকে সর্বপ্রথম পর্দায় দেখা যায় ‘বিশ্বসুন্দরী’ সিনেমাতে। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ছবির গানগুলো পেয়েছে জনপ্রিয়তা। আশা করা যাচ্ছে, নতুন সিনেমা দিয়ে প্রথম সিনেমার সাফল্যকে ছাড়িয়ে যাবেন সিয়াম ও পরীমনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status