ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৮ মাসের ব্যবধানে ছেলের পর বাবাকেও গলা কেটে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 11:43 AM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 1:48 PM

৮ মাসের ব্যবধানে ছেলের পর বাবাকেও গলা কেটে হত্যা

৮ মাসের ব্যবধানে ছেলের পর বাবাকেও গলা কেটে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৮-৯ মাস আগে তার এক ছেলেকেও একইভাবে হত্যা করা হয়।

নিহত এজাহার মিয়া ওই উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের চুন্নু মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে একই ইউনিয়নের নিশ্চিন্তাপুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, খালের পাড়ে একটি বাঁশঝাড়ের নিচে গলাকাটা অবস্থায় এজাহার মিয়ার লাশ পাওয়া গেছে। তিনি কৃষি কাজ করতেন। বৃহস্পতিবার সকালে বের হয়ে আর বাসায় ফেরেননি এজাহার। কে বা কারা খুন করেছে সেটি আমরা দেখছি।

তিনি আরো বলেন, ৮-৯ মাস আগে এজাহার মিয়ার বড় ছেলেকে আরেকটি পাহাড়ের নিচে ছড়ায় একইভাবে খুন করে ফেলে রাখা হয়েছিল। কারা পর পর দুটি ঘটনা ঘটাল- সেটা আমরা তদন্ত করে দেখছি। এজাহার মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status