ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যরাতে রান্নাঘরে হাতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 June, 2021, 11:17 AM
সর্বশেষ আপডেট: Saturday, 26 June, 2021, 11:17 AM

মধ্যরাতে রান্নাঘরে হাতি

মধ্যরাতে রান্নাঘরে হাতি

তখন গভীর রাত। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ করে কিছু একটার শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। শব্দটা আসছিল রান্নাঘর থেকে। রান্নাঘরে উঁকি মেরেই বাড়ির মালিক দেখেন, বিশালাকার এক বুনোহাতি সেখানে আক্রমণ করেছে। খাবারের খোঁজে রান্নাঘরে ঢুকে পড়েছে হাতিটি।

থাইল্যান্ডের হুয়া সিন শহরে সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বাড়ির বাসিন্দা রতচদাওয়ান শব্দ পেয়ে ছুটে যান রান্নাঘরে। এর পর দেখতে পান, বিশাল এক হাতি শুঁড় দিয়ে রান্নাঘরে খাবার খুঁজছে। পুরুষ হাতিটির নাম বুনচুয়ে। রান্নাঘরের প্লাস্টিকের ব্যাগসহ অনেক কিছুই চিবিয়ে খেয়েছে সে। আর এমন দৃশ্যের ভিডিও নিজের মোবাইলে ধারণ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। হাতির এ ধরনের কা-ে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। স্থানীয় পার্কের এক কর্মকর্তা বলেন, থাইল্যান্ডের কায়েং ক্র্যাঞ্চন জাতীয় উদ্যানের বুনচুয়ে হাতিটি প্রায় সময়ই এমন বেরিয়ে যায়। লোকালয় থেকে খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে গেছে সে। দেশটির বন বিভাগ বলছে, বর্ষার মৌসুম হওয়ায় হাতিরা যথেষ্ট নোনা খাবার পায় না। এ জন্য খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status