ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কিশোরীকে নগ্ন করে যৌন নির্যাতন করা সেই পার্থ গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 7:52 PM

কিশোরীকে নগ্ন করে যৌন নির্যাতন করা সেই পার্থ গ্রেপ্তার

কিশোরীকে নগ্ন করে যৌন নির্যাতন করা সেই পার্থ গ্রেপ্তার

কিশোরীকে মদ খাইয়ে নির্যাতনের পর অর্ধ-নগ্ন করে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) মধ্যরাতে অভিযুক্ত পার্থ সরকারকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানা পুলিশ। ঘটনাটি ভারতের জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার।

এ ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে ওই কিশোরী লজ্জায় ও ভয়ে বাড়ি লুকিয়ে থাকেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার ধূপগুড়ি থানায় অভিযোগ করলে সোমবার গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তবে তার আগেই তার স্ত্রী পঞ্চায়েত সদস্যা প্রতিমাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর বাবা-মা দুজনই সাফাইকর্মী। তারা নিয়মিত মদ্যপান করেন। ওই কিশোরী বেশিরভাগ সময়ই ধূপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা সরকারের স্বামী পার্থর বাড়ি ও দোকানেই থাকতো। বিভিন্ন কাজও করে দিতো। কদিন আগে দুপুরে বাড়ি গিয়ে কিশোরীকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে চায়। এতে অবশ্য পার্থর স্ত্রী আপত্তি তুলেছিল। কিন্তু সে আপত্তি শুনেইনি। বরং দুজনকেই জোর করে মদ খাইয়ে কিশোরীকে তার গায়ের পোশাক খুলতে বলা হয়। কিশোরী রাজি না হওয়ায় চড়-থাপ্পড় মারে পার্থ।

এছাড়াও জানা যায়, কিশোরীকে লাঠিপেটা করে হুমকি দেয়া হয়। কিশোরী বাধ্য হয়েই শরীরের সকল পোশাক খুলে আর পার্থ তা মোবাইলে ভিডিও করে। ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফলে অনেকেই কিশোরীকে কটূক্তি করতে থাকে।

জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরীর ভিডিও ভাইরাল নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল। একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। পলাতক পার্থ সরকারকে সোমবার (২১ জুন) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status