|
বাগমারায় আনসার ভিডিপির সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ
বাগমারা প্রতিনিধি
|
![]() বাগমারায় আনসার ভিডিপির সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ বুধবার ২৩ জুন, সকালে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের সামনে স্বাস্থ্যবিধি মেনে ৫০০ শতাধিক চারা বিতরণ করা হয়। ইউনিয়ন ও পৌরসভার কমান্ডার, সহকারী কমান্ডার, দলনেতা ও নেত্রীদের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে আনসার সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক নার্গিস খাতুন প্রমুখ। ফলদ, বনজ ও ভেষজ জাতীয় চারা গাছের চারা দেওয়া হয়। এসব সরকারি বিভিন্ন সড়ক, ফাঁকা জায়গা ও স্থাপনার পাশে এসব গাছ রোপন করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
