ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 June, 2021, 2:03 PM

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি

যুক্তরাষ্ট্রের ফেডারেল বেঞ্চের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন পাকিস্তানি-আমেরিকান জাহিদ কোরেশি। সুপ্রিম কোর্টের মাত্র একধাপ নিচে এই ফেডারেল বেঞ্চ।


বৃহস্পতিবার ৮১-১৬ ভোটে মার্কিন সিনেটে কোরেশির নিয়োগ নিশ্চিত হয়েছে। কোরেশির নিয়োগে মুসলিম সংগঠনগুলোতে উল্লাস দেখা দিয়েছে।


কোরেশি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মার্কিন ফেডারেল ডিস্ট্রিক্টে দায়িত্ব পালন করবেন। তিনি একই রাজ্যের ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কাজ করছিলেন। পরে তিনি সরকারি দুর্নীতি, সংঘবদ্ধ অপরাধ ও আর্থিক প্রতারণাবিষয়ক বিশেষজ্ঞ অ্যাটর্নি হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে যোগ দেন।


মুসলিম পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলের সভাপতি সালাম আল-মারায়াতি বলেন, কোরেশি আমেরিকান বিচার বিভাগে মুসলিমদের ভবিষ্যত পথচলার সূচনা করেছেন।


তিনি বলেন- আমরা আশা করছি হোয়াইট হাউস আরো বেশি বিচারক নিয়োগ করবে, সিনেট তা অনুমোদন করবে। আমরা আরো আশা করছি, সিনেট নমিনিদের ধর্মীয় লিটমাসে পরীক্ষা করার বাধাগুলো দূর করবে।


কোরেশি উভয় দলের কাছ থেকেই এই নিয়োগের ব্যাপারে সমর্থন লাভ করেন। তবে ডেমোক্র্যাটদের কাছ থেকে বেশি সমর্থন লাভ করেন।


নিউ জার্সির সিনেটর বব মেনেনদেজ বলেন, বিচারপতি কোরেশি আমাদের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। তার কাহিনীতে আমেরিকায় সবকিছু সম্ভব বলে যে কথা রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে।


নিউ জার্সির সিনেটর কোরে বুকার ৪৬ বছর বয়স্ক কোরেশির নিয়োগের সুপারিশ করেছেন। তিনি কোরেশিকে দৃঢ়বিশ্বাসী লোক হিসেবে অভিহিত করে তার দেশপ্রেমেরও প্রশংসা করেন।


নিউ ইয়র্ক সিটিতে পাকিস্তানি এক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন কোরেশি। বেড়ে ওঠেন নিউ জার্সিতে। তিনি রাটগার্স ল স্কুলে পড়াশোনা করেন। ১১ সেপ্টেম্বরের হামলার পর তিনি সামরিক প্রসিকিউটর হিসেবে সামরিক সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ২০০৪ ও ২০০৬ সালে ইরাকে নিযুক্ত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status