ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধামরাইয়ে লাশ দাফনে বাধা, আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 June, 2021, 1:51 PM

ধামরাইয়ে লাশ দাফনে বাধা, আটক ২

ধামরাইয়ে লাশ দাফনে বাধা, আটক ২

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্তে বিরোধের জের ধরে আরশেদ আলী নামে এক ব্যক্তি মারা গেলে লাশ দাফনে বাধা দেয় স্থানীয় মাতাব্বররা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাধা দেয়া মাতাব্বর নাটুসহ দু'জনকে আটক করে। আজ বৃহস্পতিবার উপজেলার লাড়ুয়াকুন্ড গ্রামে।


জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ড গ্রামে নিহত আরশের আলী ৪ দিন পূর্বে নিজের বসতভিটায় ছোট মেয়ে সাথীকে নিয়ে আসলে আপন বোন আলেকা বেগম ও একই গ্রামের নাটু মাতব্বর ও তার লোকজন অসুস্থ আরশেদ আলীকে জমিজমা বিষয়ে বেশ চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে ১২ বছরের মেয়ে সাথীকেও মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ ঘটনায় আরশের আলীর ছেলে শফিকুল ইসলাম ৩ দিন পূর্বে থানায় ফুফু আলেকা বেগম ও নাটু মাতব্বরসহ ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।


বৃহস্পতিবার আরশের আলী অসুস্থ অবস্থায় অন্যত্র মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন। তার ছেলে মেয়ে ও এলাকাবাসী মৃতের লাশ নিজ গ্রামে দাফনের প্রস্তুতি নিলে বোন আলেকা বেগম, নান্টু মাতব্বর ও তার ছেলেরা দাফন করতে বাধা দেয়। তাদের নামে থানায় যে অভিযোগ রয়েছে তা উঠানোর পর মৃতের লাশ দাফন হবে বলে চাপ প্রয়োগ করে।


এ নিয়ে বাকবিতাণ্ডার এক পর্যায়ে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। এরপর তাদের সাথে খারাপ আচরণ করে নাটু মাতব্বর ও তার ছেলেরা।


পরে পুলিশ লাশ উদ্ধার করে য় নিয়ে আসে এবং এই ঘটনার সাথে জড়িত আরশের আলীর বোন আলেকা ও নাটু মাতব্বরকে আটক করে পুলিশ। ওই সময়ই নাটু মাতব্বরের ছেলেরা পালিয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status