|
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এয়ার রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এয়ার রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি বৃহস্পতিবার (১০ জুন) এ কর্মসূচীর অংশ হিসেবে ড্যাফোডিল স্মার্ট সিটির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২০টি ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, ঊর্ধ্বতন সহকারি পরিচালক কাজী মোহাম্মদ দিলজেব কবীর, সহকারী পরিচালক ফারহানা রহমানসহ বেশ কিছু সংখ্যক রোভার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি যেমন ট্রাফিক আইন মেনে চলা, রক্তদান, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শীতার্তদের কম্বল বিতরণ ইত্যাদি পালন করেন থাকে। বৃক্ষরোপন কর্মসূচির তেমনও একটি কর্মসূচি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
