|
ইতালির 'সিফালু' চলচ্চিত্র উৎসবে ড্যাফোডিলের শিক্ষার্থী পার্বন রায়ে’র 'পাঁচালী'
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইতালির 'সিফালু' চলচ্চিত্র উৎসবে ড্যাফোডিলের শিক্ষার্থী পার্বন রায়ে’র 'পাঁচালী' সিফালু চলচ্চিত্র উৎসব কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশের তরুণ পরিচালক হিসেবে চলচ্চিত্রটি এ উৎসবের সেমিফাইনাল রাউন্ডে প্রদর্শিত হবে। পার্বন রায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমসিটি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। একই বিভাগের আরও দুই শিক্ষার্থী শাহরিয়ার তানভির রিফাত ও বাপ্পি দাশকে সঙ্গে নিয়ে তিনি এ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০২১ এবং ৩য় বাংলাদেশ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ 'পাঁচালী' প্রদর্শিত হয়েছে। তরুণ পরিচালক পার্বন রায় বলেন, মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের পরিবর্তনকে উপজীব্য করে পাঁচালী নির্মাণ করা হয়েছে। সন্তান লালন পালনের চিরাচরিত ধারা থেকে বেরিয়ে আসছেন আজকের মা-বাবারা, সেই গল্পই বলা হয়েছে এ শর্টফিল্মে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
