|
ডিপজল ও এখলাস মোল্লাকে মনোনয়ন ফরম দেয়নি আওয়ামী লীগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডিপজল ও এখলাস মোল্লাকে মনোনয়ন ফরম দেয়নি আওয়ামী লীগ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান নতুন সময়কে বলেন, মঙ্গলবার ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন এখলাস উদ্দিন মোল্লা তার সমর্থকদের নিয়ে। কিন্তু আওয়ামী লীগের দলীয় অফিসে মনোনয়ন ফরম তোলার জন্য দলের কোনো পদ-পদবি না থাকায় এমনকি প্রথমিক সদস্য পদও না থাকায় তাকে মনোনয়ন ফরম দেয়া হয়নি। এ সময় ডিপজল উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন ফরম কেনার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এখলাস উদ্দিন মোল্লার ফর্ম কিনতে না পারার কারণ জানতে পেরে ডিপজল তার নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে চলে যান। জানা গেছে, মনোয়ার হোসেন ডিপজল এবং এখলাস উদ্দিন মোল্লা দু’জনই পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। এখলাস ও ডিপজলের মনোনয়ন ফরম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের দল একটা ক্রাইটেরিয়া মেনে ফরম বিক্রি করে। সেই ক্রাইটেরিয়ার সঙ্গে মেলেনি বলেই তাদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি।’ এখলাস মোল্লা ঢাকা-১৬ আসনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওই আসনে তার ভাই ইলিয়াস উদ্দিন মোল্লা নৌকার মনোনয়ন পেয়ে পরপর ৩ বার এমপি নির্বাচিত হন। এদিকে মনোয়ার হোসেন ডিপজল বিএনপির হয়ে কাউন্সিল নির্বাচন করেছেন এবং তাদের সঙ্গে সংখ্যতা থাকারও অভিযোগ আছ। এ বিষয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে কথা বলার জন্য একাধিক বার তার মুঠোফোন কল দিলেও তিনি ধরেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
