ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জামালসহ ৩ ফুটবলার নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 June, 2021, 12:32 PM

জামালসহ ৩ ফুটবলার নিষিদ্ধ

জামালসহ ৩ ফুটবলার নিষিদ্ধ

আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। কাতারের দোহায় হতে যাওয়া এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ।


জাতীয় দলের কোচ জেমি ডে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এমন পরিস্থিতিতে বেশ বিপদেই রয়েছেন জেমি ডে। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন।


এ প্রসঙ্গে ভীষণ চিন্তিত জেমি ডে বলেন, ‘আমার হাতে গোলকিপার ছাড়া ১৭ জন খেলোয়াড় আছে। অধিনায়ক জামাল ছাড়াও আরো দুজন সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না। ফিফা থেকে চিঠি এসেছে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।’


এমনিতে বাছাইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা ও চোট বড় ধাক্কার সংবাদই। এর ফলে ওমানের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ। নিষিদ্ধরা হলেন- জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ। আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status