|
অটোওয়ালার জীবন বদলে দিলেন এই বিদেশিনী, বিয়ে করে পাড়ি দিলেন সুইজারল্যান্ড
নতুন সময় ডেস্ক
|
![]() অটোওয়ালার জীবন বদলে দিলেন এই বিদেশিনী, বিয়ে করে পাড়ি দিলেন সুইজারল্যান্ড রঞ্জিত সিং রাজের গল্প শুনলে যে কেউই এটিকে সিনেমার গল্প ভাববে। দরিদ্র পরিবার থেকে আসার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি এবং দশম শ্রেণীর পরেই তাকে স্কুল ছাড়তে হয়। ছোটবেলার কথা বলতে গিয়ে সে বলে তাকে সমাজের সাথে লড়াই করে বড় হতে হয়েছে কারণ সে প্রথমত দরিদ্র তার ওপর কালো ছিলেন। সুইজারল্যান্ডে বসবাস করা রঞ্জিত সিং রাজের জীবন বদলে দিলেন তার স্ত্রী। তার স্ত্রী ভারতে বেড়াতে এসেছিলেন এবং সেই সময় তাদের দেখা হয় যা প্রেমে পরিণত হয়েছিল। দুজনেই ২০১৪ সালে বিয়ে করেছিলেন এবং বর্তমানে সুইজারল্যান্ডে বসবাস করছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি অটো চালানোর কাজ করতেন। তারপর ২০০৮ সালে ইংরেজি শিখে পর্যটন গাইড এর কাজ শুরু করে সে। তারপরে নিজস্ব সংস্থা গঠন করে বিদেশি পর্যটকদের রাজস্থান ভ্রমণ করানো শুরু করে। রাজের স্ত্রী এসেছিলেন তার ক্লায়েন্ট হিসেবে। তিনি ফ্রান্স থেকে ভারতে বেড়াতে এসেছিলেন। রাজস্থান ঘুরতে এসে তার সাথে রাজের পরিচয় হয় এবং দুজনে দুজনের প্রেমে পড়ে। ২০১৪ সালে তাদের দুজনেরই বিয়ে হয় এবং তাদের একটি সন্তানও হয়। রাজ দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করলে তাকে ফরাসি ভাষা শিখতে বলা হয়েছিল। রাজ দিল্লির অ্যালায়েন্সে ক্লাস নিয়ে সেখানে ফরাসি ভাষা শিখে একটি শংসাপত্র পায়। তারপরে সে দীর্ঘমেয়াদি ভিসা পায়। বর্তমানে রাজ পরিবার নিয়ে জেনেভায় থাকেন। ওখানে তিনি এক রেস্তোরাঁয় কাজ করেন। রাজের স্বপ্ন এখানে তার নিজস্ব রেস্তোরাঁ খোলা। রাজ সেখানে কাজ করা ছাড়া একটি ইউটিউব চ্যানেল চালায় যার মাধ্যমে তিনি ঘরে বসে থাকা লোকদের কাছে বিশ্বের সুন্দর জায়গা গুলি দেখান।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
