ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁদপুরে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 9:41 PM

চাঁদপুরে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

চাঁদপুরে ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের জোরপূর্বক জমি দখলে বাঁধা দেয়ায় ইকবাল মাহমুদ খোকন নামে এক ব্যবসায়ীকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়। ঘটনার ৯ দিন পরে গতকাল সোমবার খোকন রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আজ মঙ্গলবার দুপুরে নিহত খোকনকে পশ্চিম সকদি খান বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত খোকন আব্বাস খান বাড়ীর মৃত রুস্তম খানের ছেলে।


নিহতের ছেলে মঞ্জুর খান বলেন, তার ফুফুদের সম্পত্তি নিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার খান (দেলুর) বিরোধ চলে আসছিল। জোরপূর্বক ফুফুদের সম্পত্তি দখল করতে গেলে তার পিতা খোকন বাঁধা দেয়। গত ৩০ মে সন্ধ্যায় হঠাৎ মাদক ব্যবসায়ী দেলু তার সহযোগীদের নিয়ে তার পিতার দোকানে অস্ত্র নিয়ে হামলা এবং পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার পিতার শরীরের অধিকাংশ পুড়ে যায়।


এরপর তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং রাতেই রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। তিনি হত্যার ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।


নিহতের চাচাতো বোন রোকেয়া বেগম বলেন, তার ভাই তাদের সম্পত্তি জোরপূর্বক দখলে বাঁধা দিতে গেলে ক্ষিপ্ত হয়। তখন তারা দোকানে গিয়ে হামলা করে এবং জীবন্ত গায়ে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমরা লোমহর্ষক এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।


চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তবে ওই ব্যক্তিকে পেট্টোল দিয়ে আগুনে পোড়ানো হয়েছে, তা জানা ছিল না। কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে অবশ্যই আমরা ঘটনার সাথে সাথে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসতাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status