ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 6:46 PM

দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে দুই সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তাররা হলেন- মিঠু চন্দ্র দাস (৩৮) ও আবু চন্দ্র সুত্রধার (৪৫)। তারা নগরীর বাপ্পী চত্বর এলাকার কার্তিকের ছেলে ও মৃত পশুরাম চন্দ্র সুত্রধার ছেলে।


জানা যায়, শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই নারীকে কাজের কথা বলে শহরের নিমতলী তার থাই গ্লাসের দোকানে আসতে বলেন মিঠু। রাত ১১টায় দোকানে গেলে মিঠু ও তার সহযোগী মিলে তাকে নিমতলী এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। রাত ২টার অসুস্থ অবস্থায় ওই নারীকে বিল্ডিংয়ের নিচে ফেলে রেখে চলে যান তারা।


এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী কিছুটা সুস্থ হয়ে রোববার (৬ জুন) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেন।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী মাসুদ বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর দুজনকেই গ্রেপ্তার করেছি। আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status