ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডাক্তার পরিচয়ে অপারেশন করলো প্রহরী, কদিন বাদেই মৃ'ত্যু রোগীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 6:33 PM

ডাক্তার পরিচয়ে অপারেশন করলো প্রহরী, কদিন বাদেই মৃ'ত্যু রোগীর

ডাক্তার পরিচয়ে অপারেশন করলো প্রহরী, কদিন বাদেই মৃ'ত্যু রোগীর

ক্ষত নিয়ে পাকিস্তানের এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শামীমা বেগম (৮০) নামে এক রোগী। ডাক্তার হিসেবে তার অপারেশন করলেন একজন। কিন্তু তার দু’সপ্তাহ পর মারা যান শামীমা বেগম। তাকে যিনি চিকিৎসক হিসেবে অপারেশন করেছেন তিনি কোনো ডাক্তার নন, তিনি একজন সাবেক নিরাপত্তা প্রহরী। এ ঘটনা ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে পাকিস্তানে।


আন্তর্জাতিক বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, লাহোরের মায়ো হাসপাতালের সাবেক নিরাপত্তা প্রহরী মুহাম্মদ ওয়াহিদ ভাট। তিনিই ওই হাসপাতালে দু’সপ্তাহ আগে নিজে ডাক্তার সেজে অপারেশন করেন শামীমা বেগমের।


হাসপাতালের প্রশাসনিক একজন কর্মকর্তা বলেছেন, অপারেশন থিয়েটারে কিভাবে কোন মাত্রার অপারেশন করেছেন মুহাম্মদ ওয়াহিদ ভাট তা পরিষ্কার নয়। তা ছাড়া অপারেশন থিয়েটারে ওই সময় দক্ষতাসম্পন্ন একজন টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।


পাকিস্তানে সরকারি হাসপাতালেও চিকিৎসার ব্যয় বহন করতে হয় রোগীকেই। অনেক সময় সেখানে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে। সৃষ্টি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। এখানে অপারেশনের জন্য ওয়াহিদ ভাটকে অর্থ পরিশোধ করেছে শামীমা বেগমের পরিবার।


অপারেশনের পর ওয়াহিদ ওই রোগীর ক্ষতে ড্রেসিং করতে দু’বার গিয়েছিলেন তাদের বাড়ি। যখন ক্ষত থেকে রক্তপাত হচ্ছিল এবং শামীমা বেগমের অবস্থা শোচনীয় অবস্থায় চলে গেল, তখন তার পরিবারের সদস্যরা তাকে আবার হাসপাতালে নিয়ে যায়। সে সময়ই ঘটনা ফাঁস হয় যে, আসলে অপারেশনের নামে কি হয়েছে।


লাহোর পুলিশের মুখপাত্র আলি সফদার বলেছেন, অভিযুক্ত প্রহরীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এখন তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status