|
পাবজি খেলতে না পেরে ইন্টারনেটের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাবজি খেলতে না পেরে ইন্টারনেটের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মো. মাহবুবের ছেলে ফুলজোড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রকিসহ কয়েকজন পাবজি গেমস খেলার জন্য ইন্টারনেট সংযোগ নেয় একই গ্রামের আবু বকরের বাড়িতে। ওই বাড়ি থেকে ইন্টারনেটের রাউটার চুরি হয়ে যায়। পরে ওই বাড়ির মালিক সংযোগটি খুলে নেওয়ার কথা বলে নেট ব্যবসায়ীকে। এ কথা শোনার পর রকি ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে লাগানো ইন্টারনেট সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে আটকে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
