ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শিশু নূর মোহাম্মদ মা–বাবাকে খুঁজছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 May, 2021, 9:16 PM

শিশু নূর মোহাম্মদ মা–বাবাকে খুঁজছে

শিশু নূর মোহাম্মদ মা–বাবাকে খুঁজছে

রাজধানীর তেজগাঁও এলাকায় ছয় বছর বয়সী নূর মোহাম্মদ নামের ছেলেটি তার মা–বাবাকে খুঁজছে। বর্তমানে শিশু নূর মোহাম্মদ তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে।

গত বৃহস্পতিবার শিশু নূর মোহাম্মদকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম সাদ্দাম, মায়ের নাম নুর জাহান। শিশুটি মা–বাবার নাম বলতে পারলেও তাঁরা কোথায় থাকেন, সেটি বলতে পারছে না।

পুলিশ বলছে, নূর মোহাম্মদের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি।

তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়া বলেন, শিশু নূর মোহাম্মদ ভালো আছে। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার মা–বাবাকে খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে সে বলেছে, তার বাবার রিকশা গ্যারেজ আছে। বাবার কাছে যাওয়ার জন্য সে বাসা থেকে বের হয়। এরপর পথ হারিয়ে ফেলে।

গত বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের কুনিপাড়ার মোহাম্মাদিয়া হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকে নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়। শিশুটির মা–বাবার খোঁজ পেলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্তব্যরত কর্মকর্তার (মুঠোফোন ০১৭৪৫৭৭৪৪৮৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status