ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভাবনার নতুন তরঙ্গঃ অনলাইন শপিং কালচার ও লাকসাম উপজেলা
মজিবুর রহমান পান্না
প্রকাশ: Saturday, 29 May, 2021, 7:44 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 May, 2021, 7:47 PM

ভাবনার নতুন তরঙ্গঃ অনলাইন শপিং কালচার ও লাকসাম উপজেলা

ভাবনার নতুন তরঙ্গঃ অনলাইন শপিং কালচার ও লাকসাম উপজেলা

কথা বলছি ২০২০ সাল নিয়ে। একটা ছকের মধ্য দিয়েই বছরটা এগুচ্ছিল। কিভাবে দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করা যায়। কিভাবে বাড়ানো যায় আরো কর্মসংস্থান চলছিল এসবের প্রস্তুতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বছরজুড়ে নানা অনুষ্ঠান হবে। একই সঙ্গে চলছিল স্বাধীণতার সুবর্ণজয়ন্তী পালনের প্রস্তুতিও। এমনই একটি ক্ষন, এমনই একটি সময়ে সবকিছুকে থমকে দিল ছোট্ট একটি ভাইরাস! জনজীবনে নেমে এল আতংক! নড়েচড়ে বসতে হলো প্রশাসনকে। একের পর এক বন্ধ করতে হলো স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী অফিস আদালত,মার্কেট,শিল্প-কারখানা। চলাচলের উপর জারি হলো বিধি-নিষেধ। শুরুরদিকে চলছিল শহরকেন্দ্রিক লকডাউন। প্রাদুর্ভাব ঠেকাতে পরে তা ধীরে ধীরে রাজধানীর সীমানা পেরিয়ে অন্যান্য শহরে এবং সবশেষে প্রত্যন্ত অঞ্চল ও পুরোদেশ জুড়ে। 


গৃহবন্দী মানুষ, মাস্কে ঢাকা মুখ, চশমায় ঢাকা চোখ, অসুখে স্বজনের স্বান্নিধ্যহীনতা এমন একটি রুঢ় বাস্তবতা আমরা প্রত্যক্ষ করেছি। শুধু তাই নয় করোনা থাবায় বাংলাদেশকে হারাতে হয়েছে অনেক গুণীজন, চিকিৎসক, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে। করোনা আক্রান্তের প্রমাণ পাওয়া বৃদ্ধ মা’কে পরিবারের বাহিরে থাকতে হয়েছে, লাশ দাফনের জন্য স্বজনদের অনীহা লক্ষ্য করা গিয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরীত ব্যক্তিকে থাকতে হতো হোম কোয়ারেন্টাইনে। পুরোদেশ ছিল করোনার কারাগার। আরো অনেক নিষ্ঠুর বাস্তবতার গল্পও শুনতে হয়েছে স্যোসাল মিডিয়ার বরাত দিয়ে। 


নিত্যপন্য সংগ্রহের সংগ্রামে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে দেখতে হলো টহল পুলিশ, সেনাবাহিনীর গাড়ি, বিভিন্ন জায়গায় রাস্তায় ঝুলানো বাঁশের বেড়ি। টহল পুলিশের গাড়ির শব্দ টের পেয়ে দ্রুত বন্ধ করতে হতো দোকানের শাটার, নিত্য পন্য নিয়ে বা না নিয়ে দৌড়ে পালাতে হতো সংগ্রহকারীদের। দীর্ঘদিন শাটার খুলতে না পারার ব্যর্থতায় পঁচে-গলে নষ্ট হতো দোকানের মজুদ পণ্য। এমনই একটি কঠিন সময়ে সাধারণ মানুষের প্রয়োজনে নিত্যপন্য হাতে পৌছানোর মধ্যস্ততা করতে এলো প্রযুক্তিভিত্তিক কিছু প্রতিষ্ঠান, কিছু ই-কমার্স কোম্পানী। ফলে শহরের শিক্ষিত প্রযুক্তি সচেতন নাগরিক সমাজ পেল পণ্য সংগ্রহের সহজ সমাধান। এ কর্মকান্ডের সুবিধা নিতে লাগল গুটি কয়েক প্রযুক্তি ব্যবসায়ী। দারাজ, চালডাল, আজকের ডিল,রকমারী ডট কম, প্রিয়শপ এবং ই-ভ্যালীসহআরো গুটি কয়েক প্রতিষ্ঠান রাতারাতি ব্যবসা করে লাভবান হয়েছে এ খাত থেকে।আবার কিছু অসাধু প্রতিষ্ঠানের হাতে গ্রাহকদের প্রতারিত হবার সংবাদও আমরা শুনেছি। ফেসবুক ভিত্তিক কিছু ছোট ও মাঝারী উদ্যোক্তারাও বেশ লাভবান হয়েছে এ খাত থেকে। কিন্তু প্রযুক্তি সচেতনতা ও প্রয়োজনীয় অনুকুল পরিবেশের অভাবে কিছু বিভাগীয় শহর ব্যতিরেকে অন্যান্য শহর ও মফস্বল ব্যবসায়ীদেরবঞ্চিত হতে হয়েছে এসব সুবিধা থেকে। ব্যবসা হারিয়ে দেউলিয়া হয়েছে অনেক মানুষ।


এ বছরেওএকই দৃশ্যপট,একই পরিস্থিতির পুনরাবৃত্তি। গতবছরের ন্যায় প্রতিবেশী দেশসহ বিশ্বময় করোনার রুঢ়তা আমরা লক্ষ্য করেছি আবারো । আরো কতো সময় ধরে দেখতে হবে জানিনা। বিশ্বস্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলো আরো পাঁছ বছরেও স্বাভাবিক পরিস্থিতি আশা করছেন না। তবে এ বছর করোণার রুঢ় আচরণটা আরো বেশি ছিল বলে অনেকে মনে করছেন।মাঝখানে কিছুটা উদ্যোমী হয়ে ছোট ও মাঝারী উদ্যোক্তারা ব্যবসা শুরু করলেও আবারো একই পরিস্থিতির শিকার হয়ে থমকে গেল তাদের পথচলা। পড়তে হলো পুরনো লোকশানে।


শহর হউক, গ্রাম বা মফস্বল যেখানেই হউক মানুষ জীবনের প্রয়োজনে ঝুঁকি নিয়ে মাঠে নামতে দ্বিধা করছেনা। বেপরোয়া মানুষ থমকে যাওয়া জীবন থেকে বেরিয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবার উপায় খুঁজে বেড়াচ্ছে। লকডাউনের কারণে যানচলাচলে বিধি নিষেধ ও সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় মফস্বলের ব্যবসায়ীরা একটা দুঃখজনক অবস্থায় দিন কাটাচ্ছে কিন্তু প্রকাশ করতে চাইছেনা। আমরা বিষয়টি লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে একচেটিয়া ব্যবসা তুলে নিচ্ছে শহরের গুটি কয়েক বুদ্ধিমান ই-কমার্স ব্যবসায়ী এবং শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতেই আটকে আছে জনপ্রিয় এই ই-কমার্স খাত। 


পরিস্থিতি বিবেচনাকরে আমরা একটা বিকল্প খুঁজতে থাকলাম গতবছর ফেব্রুয়ারী থেকে। খুঁজতে থাকলাম - প্রযুক্তির মাধ্যমে এ পরিস্থিতির কোন সমান্তরাল সমাধান বের করা যায় কিনা, মফস্বলের দোকান মালিকদের ব্যবসাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে আসার উপায় বের করা যায় কিনা, শহর থেকে ই-কমার্সখাতকে প্রান্তিক ব্যবসায়ীদের কাছে নিয়ে যাওয়া যায় কিনা, প্রযুক্তিকে আরো সহজলভ্য করার কোন উপায় আছে কিনা যেন শহরের মতো মফস্বলের স্থানীয় ব্যবসায়ীদের অনলাইনে পণ্য বিক্রয় ও ব্যসায়িক নিরাপত্তা বেস্টনী তৈরি করা যায়।


পরিস্থিতির আলোকেগতবছর থেকে আমরা বিনাবাজার বিজনেস মডেলটির সুচনা করেছি এবং একদল কম্পিউটার প্রকৌশলীর সহায়তা নিয়ে বিনাবাজার বিজনেস মডেলটির কারিগরি কাজ সম্পন্ন  করেছি। বর্তমানে তা মাঠ পর্যায়ে পরীক্ষামুরক  বাস্তবায়নের জন্য যশোর সদর ও লাকসাম উপজেলাকে বেছে নিয়েছি। নিচে এ প্রকল্পের বহুমাত্রিক সুবিধাগুলো পাঠকের বিবেচনার জন্য তুলে ধরা হলো:


প্রকল্প সুবিধাদি বর্ণনার আগে পাঠকদের নিকট ই-কমার্স কনসেপ্টটি পরিস্কার হওয়া প্রয়োজন। ই-কমার্স শব্দটি এ প্রবন্ধে আমরা বহুবার ব্যবহার করেছি।সচেতন মহল এ বিষয়ে ওয়াকিবহাল থাকলেও অনেকের কাছে তা এখনো ধোঁয়াশাপূর্ণ। তাই এ ধোঁয়াশাপূর্ণ অবস্থাটি কাটিয়ে তোলার জন্য সকল পাঠকেরউদ্দেশ্যে আমরা বিষয়টি আরো একবার আলোচনার অবতারণাকরছি। শুরুতে আসা যাক


ই-কমার্স কি?  কবে এবং কিভাবে ই-কমার্স ধারণাটি আমাদের মাঝে এল?

ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স হচ্ছে বা ইলেকট্রনিক প্রক্রিয়ায় পন্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কমার্স বা ইন্টারনেট ভিত্তিক মার্কেট প্লেস যেখানে একজন ক্রেতা ইন্টারনেটে যুক্ত হয়ে ঘরে বসে বা যেকোন দূরবর্তী অবস্থান হতে পণ্য অনুসন্ধান ও নির্বাচন করে প্রয়োজনীয় পরিমানে অর্ডার করতে পারে ও তার কাংখিত লোকেশন বা সুবিধাজনক স্থানে পন্য প্রাপ্তির বা পৌঁছানোর সুবিধা নিতে পারে। অপর পক্ষে একজন বিক্রেতা তার ক্রেতা বা গ্রাহকের প্রয়োজনে পণ্যের সচিত্র বিবরণ, মজুদের পরিমাণ, মূল্য ও পরিশোধের পদ্ধতিসহ প্রোডাক্ট/সার্ভিস ক্যাটালগ অনলাইনে উপস্থাপন করতে পারে।


ই-কমার্স যেভাবে শুরু - ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ডঃ জন আর গল্টজ এবং জেফরি উইলকিন্স ১৯৬৯ সালেঈড়সঢ়ঁঝবৎাব নামে প্রথম ভোক্তা অনলাইন পরিষেবা চালু করেন । প্রাথমিকভাবে ডায়াল-আপ সংযোগ ব্যবহার করে কম্পুসার্ভ তৈরি করা হয়েছিল। ইংলিশ উদ্ভাবক মাইকেল অলডরিচ ১৯৭৯ সালে ইলেকট্রনিক শপিংয়ের সূচনা করেন। টেলিফোন লাইনের মাধ্যমে একটি টিভিকে মডিফাই করে তাতে টেলিফোন সংযোগ যুক্ত করে এটি পরিচালিত হয়। সেই থেকে আজকের ই-কমার্স।আধুনিক ই-কমার্স বিজনেস উন্নত প্রযুক্তি সম্পন্ন, অত্যন্ত সু-পরিকল্পিত ও কৌশল নির্ভর। অ্যামাজন ১৯৯৫ সালে প্রথম ওয়েবসাইট  দিয়ে বেচাকেনা শুরু করেন। এভাবে আরো কিছু  গ্লোবাল ই-কমার্স প্রতিষ্ঠান কাজ শুরু করে এবং প্রতিষ্ঠা পায়, আলীবাবা ও ই-বে এদের মধ্যে বেশ উল্লেখযোগ্য। দেশীয় প্রেক্ষাপটেও বেশ কিছু প্রতিষ্ঠান সুনামের সহিত ব্যবসা করছে যেমন- দারাজ, চাল ডাল, রকমারী, আজকের ডিল, অথবা ডট কম, প্রিয় শপ ইত্যাদি। ঠিক এসবের মতো করে বিনাবাজারও একটি ই-কমার্স বা অনলাইন মার্কেটপ্লেস, তবে একটু ব্যতিক্রম।


দোকান মালিক ও ব্যবসায়ীদের ভবিষ্যৎ প্রতিরক্ষামুলক বিকল্প হিসেবে কাজ করবে এ প্রকল্প ঃগতবছরের করোনা মানুষকে অনলাইন শপিংয়ে অভ্যস্ত করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছে, সারা বিশ্বে অনলাইন এখন একটি জনপ্রিয় মাধ্যম। করোনাকালে এটি জনপ্রিয়তার পাশাপাশি নির্ভরশীলতার একটি জায়গা তৈরি করেছে। অনলাইন শপিং বা ই-বাণিজ্য বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় নতুন খাত। মানুষকে নিরাপদ ও করোনামুক্ত রেখেই এ খাতের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে দেশের অর্থনীতি। আবার আগামী বিশ্ব এবং ই-কমার্স নিয়ে মন্তব্য করতে গিয়ে আরেক গবেষকের মন্তব্য অনেকটা এরকম - “সম্ভাবনার জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। উৎপাদন ও বিপননের ব্যাপকভিত্তিক এক অনলাইন যুগে ঢুকছে পৃথিবী। দোকানদারদের কাছ থেকে ’বাজার’ চলে যাবে ’ই-কমার্স’ এর দুনিয়ায়। দোকান মালিক ও ’মল’গুলোর জন্য এটা দুঃসংবাদের মতোই শুনাবে” । গবেষকের উপরোক্ত মন্তব্যটি যদি সত্যি হয় তাহলে শহর কিংবা মফস্বলের স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বা দোকানদারদের জন্য তা হবে অশনি সংকেত। এমন একটি পরিস্থিতি মোকাবেলায় বিনাবাজার বিজনেস মডেলটি আশির্বাদের মতো। এ মডেলটির বৈশিষ্ট্য হলো সদস্য দোকানগুলোর নিজস্ব একটি ই-কমার্স সাইট থাকছে। আরো থাকছে প্রত্যক্ষ বিক্রয়ের পাশা-পাশি অনলাইনেও ভার্চুয়াল ক্রেতাদের নিকট পন্য বিক্রয়ের সুযোগ। কোনো দোকানদার সরাসরি বিক্রয় করে যদি দৈনিক ৭০০০/- টাকা আয় করে একই দোকান থেকে অনলাইনে বিক্রয় করে আরো ৫০০০/- টাকা আয় করা সম্ভব। সংশ্লিষ্ট দোকানের অনলাইন ও অফলাইন মিলিয়েদৈনিক আয় দাঁড়াবে ১২০০০/- টাকা।যে দোকানটির গতানুগতিক ব্যবস্থায় মাত্র ৭০০০/- টাকা আয় করার সক্ষমতা ছিল।অনলাইন ভিত্তিক বিক্রয় সুবিধা সৃষ্টির কারণে সে দোকানটির বিক্রয় ক্ষমতা বেড়ে ১২০০০/- টাকায় উন্নীত করা সম্ভব হলো। এটাই দোকানটির ক্যাপাসিটি বিল্ডিং। করোনা বা যেকোন প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, ধর্মঘট বা যেকোন রাজনৈতিক সমস্যায় যদি দোকানটি বন্ধও থাকে তাহলে অফলাইন বা গতানুগতিক ব্যবস্থার অধীনে থাকা পরিচিত ক্রেতারাও তখন অনলাইন শপিংয়ে ভিড় জমাবে। যা ঐ দোকানের স্বাভাবিক পরিস্থিতির বিক্রয়ের সমকক্ষতা অর্জন করবে। এ প্রকল্পটি যেকোন দুর্যোগময় পরিস্থিতিতেও দোকানের বিক্রয় কর্মকান্ডকে অব্যাহত রেখে সম্ভাব্য লোকসান থেকে দোকানটিকে রক্ষা করতে পারবে। অর্থ্যাৎ সংকটমুহুর্তেও প্রকল্পটি দোকান মালিক বা ব্যবসায়ীদের প্রতিরক্ষামুলক সুবিধা দিবে।


ভোগ ওজীবনযাপনের ধরণ পাল্টাবে এ প্রকল্প ঃঢাকায় বসে সন্তান তার বৃদ্ধ বাবা-মায়ের ডায়াবেটিকস কিংবা জরুরী ঔষধ কেনা নিয়ে জটিলতায় আছেন! কানাডা বসে প্রবাসী সন্তান বাবা-মায়ের পছন্দের সাপ্তাহিক বাজার করা নিয়ে উদ্ধেগ-উৎকন্ঠায় ভুগছে!বাবা-মায়ের পছন্দের বাজার সদাই করার জন্য সপ্তাহে অন্তত একবারবাজারে যাওয়াছিল তার অভ্যস্ততার একটি অংশ কিন্তুপেশাগত কারণে আজ সে অনুপস্থিত।প্রতিমুহুর্তে বাবা-মায়ের প্রতিচ্ছবি ফেরী করছে সুদুর কানাডায় বসে ! কোন এক রক্ষণশীল স্বামী ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে স্ত্রীর বাজারে যাওয়াকে গর্হিত মনে করছে; অথচ প্রয়োজনকেও অস্বীকার করতে পারছেনা। সমাধান খুঁজে বেড়াচ্ছে! 


যদি এমন শুনা যায়- ঢাকা, চট্টগ্রাম বা কোন এক দূর শহরে বসেই সন্তান তার বাবা-মায়ের ডায়াবেটিকস বা জরুরী ঔষধ কেনা-কাটা করছে অনায়াসেই;যদি শুনা যায়, কানাডায় বসে সন্তান তার বাবা-মায়ের পছন্দের বাজার করতে পারছে বাড়ীর পাশেরনিকটস্থ বাজার থেকে; প্রবাসী স্বামী পরিবারের যাবতীয় বাজার-সদাই করে দিচ্ছে পারিবারিক রক্ষণশীলতা বজায় রেখে। তাহলে প্রেক্ষাপটটি কেমন হবে। হ্যাঁ এ প্রকল্পটির কল্যাণে এমনই হবে আগামীর দৃশ্যপট। স্থানীয় বাসিন্দাদের অনলাইনে পন্য কেনাকাটার অভ্যাস গড়ে উঠবে। আবার কেউ চাইলে দূর থেকেই পরিবারের প্রয়োজনীয় জিনিসপাতি কেনাকাটা করবে। ঈদ, কিংবা যেকোন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেনাকাটা সম্ভব করে তুলবে এ প্রকল্প। ফলে দেশে কিংবা দেশের বাহিরে কাউকেই উৎকন্ঠায় ভুগতে হবেনা। শহর ও মফস্বলের মানুষের শপিং বা অনলাইন কেনাকাটার যে সংস্কৃতি গড়ে উঠবে এতে সমান্তরাল সুবিধা নিশ্চিত হবে। কোনরুপ পার্থক্য বা ডিজিটাল বৈষম্য থাকবেনা। শুধু পণ্য নয় ধীরে ধীরে অনলাইন প্রযুক্তির আওতায় আনা যাবে টিকেটিং, বুকিং, ট্রেইনিং, স্বাস্থ্য সেবা ও অন্যান্য সার্ভিস খাতকেও।


অনলাইন বাজার প্রকল্পঃএ প্রকল্পে লাকসাম বাজারের ১৭টি ক্যাটাগরিতে ৪টি করে মোট ৬৮টি দোকানকে অনলাইনের আওতায় আনা হবে। অর্থ্যাৎ ৬৮টি দোকানের ৬৮টি স্বতন্ত্র ই-কমার্স সাইট থাকবে যেখানে মজুদ মালের ছবিযুক্ত পণ্য বিবরণীর ৬৮টি প্রোডাক্ট ক্যাটালগ আপলোড করার ব্যবস্থা থাকবে।যেকোন ক্রেতা ‘বিনা বাজার’ পোর্টালটি ভিজিট করে প্রথমে সংশ্লিষ্ট বাজারের খাতওয়ারী সদস্যভুক্ত দোকানগুলোর একটা তালিকা দেখতে পাবে। সদস্য দোকানগুলোর যেকোনটিতে ক্লিক করে সে ঐ দোকানের ক্যাটাগরি ভিত্তিক প্রোডাক্ট লিস্ট দেখতে পাবে। প্রোডাক্ট লিস্ট থেকে যেকোন পণ্য নির্বাচন করে ক্লিক করলে সংশ্লিষ্ট প্রোডাক্টের ছবি, পণ্য বিবরণী, পণ্যটির মজুদ পরিমান ও মূল্য দেখতে পাবে। সেখান থেকে সে প্রয়োজনীয় পরিমানে অর্ডার করে অনলাইনে বিকাশ/নগদ/রকেট সহ যেকোন মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় পণ্যের মূল্য পরিশোধ করতে পারবে। যেসব ক্রেতা দেশের বাহিরেঅবস্থান করছে তারা মাস্টার কার্ড, ভিসা কার্ড সহ যেকোন ক্রেডিট কার্ডেও মাধ্যমেও পণ্যের মূল্য পরিশোধ করতে পারবে। আবার ক্যাশ-অন ডেলিভারী সিস্টেমেও পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা সিস্টেমটিতে থাকছে। এ প্রকল্পটির সবচে চিত্তাকর্ষক সুবিধাটি হচ্ছে কোন ক্রেতা বাংলাদেশের যেকোন শহর থেকে বা বিদেশ থেকে তার বাড়ীর নিকটস্থ বাজার থেকে পণ্য কেনাকাটা করার সুযোগ। আবার দূর - দুরান্ত থেকে কোন ক্রেতা তার আত্মীয় স্বজনের বাড়িতে কোন গিফট বা বাজার পৌঁছাতে চাইলে সে ঐ আত্মীয়ের বাড়ির নিকটস্থ বাজার থেকেই কেনাকাটার কাজ সম্পন্ন করতে পারছে।


এ প্রকল্পে পণ্য কেনাকাটর পর দোকানগুলো নিজস্ব কর্মচারী বা তাদের নিজ ব্যবস্থাপনায়চুক্তিভিত্তিককিছু ডেলিভারী বয় রেখে অনলাইনে প্রাপ্ত অর্ডারগুলো তাদের কাংখিত ক্রেতা বা গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিতে পারে । অথবা ৬৮টি দোকানের পণ্য ডেলিভারী দেয়ার জন্য সম্মিলিত একটি ডেলিভারী ক্লাব প্রতিষ্ঠা করা যেতে পারে। যখনি কোন ক্রেতা অনলাইনে অর্ডার করবে সাথে সাথে অর্ডারটির একটি নোটিফিকেশন ঐ ক্লাবের সদস্যদের মাঝে পৌঁছাবে। এর মধ্য থেকে নিকটবর্তী যেকোন একটিভ ডেলিভারী এজেন্ট অর্ডারটি পিক করার জন্য রেসপন্স করবে এবং সংশ্লিষ্ট দোকান থেকে অর্ডারটি সংগ্রহ করে তা ক্রেতার ঠিকানায় পৌঁছে দিবে। পণ্য ডেলিভারীর সাথে ডেলিভারী চার্জ যুক্ত করে তা গ্রাহকদের কাছ থেকে আদায় করে নেয়া যেতে পারে।এর জন্য একটি ডেলিভারী ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ও মোবাইল অ্যাপস্ ডেভেলপ করার প্রয়োজন আছে। ডেলিভারী ক্লাব প্রতিষ্ঠা করে কাজ করা গেলে কাস্টমার যেমন নির্বিঘ্ন সেবা পাবে তেমনি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানেরওসুযোগ সৃষ্টি হবে।


পণ্যের ডিসপ্লে, অর্ডার প্রসেস, ডেলিভারী ম্যানেজেমেন্ট, কমপ্লেইন ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সার্ভিস ডেলিভারীর উপর নজরদারী করে প্রাপ্ত সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে প্রকল্প চলাকালীন অব্যাহত তথ্য সংগ্রহ ও গবেষণা পরিচালনার মাধ্যমে প্রকল্পের খুঁত বা উদ্ভুত বিচ্যুতিগুলো দূর করা হবে। মাঝে মাঝে কাস্টমার সেটিসফেকশন সার্ভে পরিচালনা করে বিভিন্ন সমস্যা নিয়ে কাস্টমার এন্ডের প্রাপ্ত সুপারিশগুলোও বিবেচনা করে সার্বিকভাবে প্রকল্পটিকে স্বয়ংসম্পন্ন রুপ দেয়া হবে। এ ক্ষেত্রে উদ্যোক্তা প্রতিষ্ঠান ই-কমার্স পোর্টাল বা সিস্টেমটির বিভিন্ন কারিগরি দিক দেখাশোনা করবে, সিস্টেমে নতুন ফিচার যোগ বা বিদ্যমান সময়ের জন্য কোন ফীচার অপ্রয়োজনীয় বলে মনে হলে তা অপসারণ করবে। নিয়মিত ফিল্ড রিকয়ারমেন্টস বা মাঠ পর্যায়ের চাহিদার ডাটা সংগ্রহ করবে এবং সেগুলো সিস্টেমে যুক্ত করার ব্যবস্থা নিবে। প্রোডাক্ট আপলোড, নতুন প্রোডাক্ট যুক্তকরণ, স্টক ও মূল্য পরিবর্তন প্রভৃতি কার্যাবলী সম্পন্ন করার ক্ষেত্রে ৬৮টি দোকানের আপাতত ব্যাক অফিস হিসেবে কাজ করবে।


এ প্রকল্পটি হবে একটি পরীক্ষামুলক গবেষণা প্রকল্প। কুমিল্লার লাকসাম ও যশোরের সদর উপজেলাকে এ প্রকল্পের প্রায়োগিক এলাকা হিসেবে নির্বাচন করা হয়েছে। এখানে প্রকল্পের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি-বিচ্যুতিগুলো দূর করে কাংখিত ফলাফল অর্জিত হলে পরবর্তীতে তা অন্যন্য এলাকায় সম্প্রসারণ করা হবে। প্রকল্প পরিচালনারসুবিধার্থে ঢাকায় একটি হেড অফিস ও স্থানীয়ভাবে লোকাল অফিস থাকবে। হেড অফিসে প্রকল্পের কারিগরি টিম নিয়মিত সিস্টেমটির বিভিন্ন পরিবর্তন, নতুন ফিচার যোগকরণ ও পুরাতন ফীচার অপসারণ এবং সার্ভার মেইনটিন্যান্স এর দিকগুলো দেখাশুনা করবে। মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে ডাটা এনালাইসিস ও কর্মকৌশল নির্ধারণ,চাহিদা বিশ্লেষণ ওনিয়মিত বাজার গবেষণার মাধ্যমে বিপনন কৌশল প্রণয়ন ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য হেড অফিসে একটি বাজার গবেষণা টিমও কাজ করবে।


লোকাল অফিস স্থানীয়ভাবে প্রকল্পটি বাস্তবায়নের জন্য মাঠ প্রস্তুত করবে। ক্যাটাগরি ভিত্তিক দোকান নির্বাচন, দোকান মালিকদের সাথে সাক্ষাৎপূর্বক কাউন্সেলিং, তাদেরকে সদস্যভুক্তকরণ, দোকানের মজুদপণ্য ও নির্বাচিত পণ্যের তথ্য সংগ্রহকরণ, দোকানসমূহের নতুন সেবা চালুর বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য স্থানীয় কাস্টমারদের কাছে প্রোমোট করা, স্থানীয় ক্রেতাদের নিয়ে কাস্টমার সেটিসফেকশন সার্ভে পরিচালনা করা, সদস্যভুক্ত দোকানগুলোর নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ ও বিভিন্ন সমস্যার খোঁজ খবর নেয়া প্রভৃতি কাজ পরিচালনা করবে। ঢাকা অফিসকে ফিল্ড রিপোর্ট পাঠাবে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবে।


ভবিষ্যতে যেসব সেবা ও সুবিধা বৃদ্ধির পরিকল্পনা বিবেচনায় রয়েছে তা হলো স্থানীয় দোকান মালিকদের জন্য ভার্চুয়াল কাস্টমার বা অনলাইন ক্রেতা খুঁজে বের করা এবং তাদের কাছে স্থানীয় দোকান মালিকদের ব্যবসা ও পণ্যের বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা, কোনো পণ্যের  ব্যাপারে অভিযোগ থাকলে পণ্য ফেরৎ সুবিধা বা পুনরাবৃত্তি বিক্রয় সুবিধা প্রদান করে কাস্টমার সন্তুষ্টি ধরে রাখার পুরো প্রক্রিয়াটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করা।এই প্রকল্পের মূল ব্যবসায়ের একটা বড় অংশে স্থানীয় দোকান মালিক বা খুচরা বিক্রেতাদের অংশগ্রহণের ও বিভিন্ন সেবা ও পণ্য আউটসোর্স করার অনুমোতি দেয়া। স্থানীয় দোকান মালিক বা বিক্রেতাদের মূল দক্ষতা বৃদ্ধির  দিকে মনোনিবেশ করা। স্বল্প বা সাশ্রয় মূল্যে বিনাবাজারের সকল প্রযুক্তি সেবা ব্যবহারের সুযোগ দিয়ে স্থানীয় বিক্রেতাদের ব্যবসায়িক সাফল্য অর্জনে সহযোগীতা করা। এর ফলে স্থানীয় দোকান মালিক বা ব্যবসায়ীগণ বিনাবাজারের আধুনিক প্রযুক্তি সেবা গ্রহণ করে অনলাইন ব্যবসা স্থাপনের মূলধন ব্যয়  হ্রাস করতে পারবে যা তারা স্বউদ্যোগে করতে গেলে অনেক বেশি ব্যয় হবে। শুধু তাই নয় এ প্রকল্পের যাবতীয় সুবিধাদি ব্যবহারের ফলে স্থানীয় দোকান মালিক বা ব্যবসায়ীদের গ্রাহকসেবা বৃদ্ধি পাবে এবং অনলাইন বিক্রয় ত্বরাণি¦ত হবে যা তাদের রাজস্ব বা মুনাফা বৃদ্ধির পাশাপাশি প্রোডাক্ট ইনভেন্টরী সমৃদ্ধ করবে। 


লেখকঃ  মোঃ মজিবুর রহমান পান্না
(প্রতিষ্ঠাতা ও সিইও)
গোল্ডেন রিয়্যাক্টেংগল বিজনেস সিস্টেম
তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক ও ফিচার এডিটর
দৈনিক নতুন সময়। 

Email: info.goldenrectangle@gmail.com

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status