ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 7:08 PM

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।তবে স্থলপথে ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র বিষয়টি জানিয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যে নাগরিকেরা চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, কেবল তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি- এই তিন সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন।এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status