ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ফেরি বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রাকে ফিরছেন ঘরমুখো যাত্রীরা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 12:20 PM

ফেরি বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রাকে ফিরছেন ঘরমুখো যাত্রীরা

ফেরি বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রাকে ফিরছেন ঘরমুখো যাত্রীরা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। তাই রাতে ঢাকাফেরত যাত্রীরা ট্রলারযোগে পদ্মানদী পাড়ি দিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে ট্রাকে করে বাড়ির পথে যাত্রা করেছেন।  

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব চিত্র দেখা গেছে।   

ঢাকাফেরত ট্রাকের যাত্রী শ্রমিক আব্দুর রহিম বলেন, বাড়ি ফেরার জন্য গাবতলী থেকে শুক্রবার রাত ৮টার দিকে রওনা হয়ে পাটুরিয়া ঘাটে এসে আটকে থাকি। সেখান থেকে সেহেরির পর কয়েকজন মিলে একটি ট্রলার ভাড়া করে কোনো রকম দৌলতদিয়া প্রান্তে এসে ট্রাকে উঠে দেশের বাড়ি যশোর  ঈদ করতে যাচ্ছি  বলে তিনি জানান।  
 
বিআইডব্লিউটিসির দৌলতাদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ যুগান্তরকে বলেন, সরকার আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করেছে। এর মধ্যে গত শুক্রবার  রাত ১২টার দিকে ওপরের নির্দেশ পেয়ে ফেরি চলাচল বন্ধ করে দেই। বর্তমান ফেরি চলাচল বন্ধ করা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status