ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যুর খবর অস্বীকার করল দিল্লি পুলিশ
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 12:17 PM

মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যুর খবর অস্বীকার করল দিল্লি পুলিশ

মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যুর খবর অস্বীকার করল দিল্লি পুলিশ

করোনায় আক্রান্ত হয়ে মাফিয়া ডন ছোটা রাজনকে গত ২৬ এপ্রিল দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর হঠাৎ মাফিয়া ডন ছোটা রাজনের মৃত্যু সংবাদ পাওয়া যায়। তবে এই খবর প্রকাশ্যে আসার আধঘণ্টার মধ্যেই দিল্লি পুলিশ তা অস্বীকার করে।

মাফিয়া ডন ছোটা রাজন (৬২) কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ায় তার শারীরিক জটিলতা বাড়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। যদিও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনও খবর জানাননি চিকিৎসকরা।
উল্লেখ্য, ২০১৫ সালে ইন্দোনেশিয়ায় গ্রেফতার হওয়ার পর থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন ছোটা রাজন। গত ২৬ এপ্রিল তার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায় তিহাড় জেল কর্তৃপক্ষ। দিল্লির একটি দায়রা আদালতে ভিডিও কনফারেন্স মারফত হাজিরা দেওয়ার কথা ছিল ছোটা রাজনের। তিহাড় আদালতকে জানিয়েছিল, কোভিড আক্রান্ত হওয়ায় হাজিরা দিতে পারবেন না তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status