ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভ্রমণের ‘সবুজ-হলুদ-লাল তালিকা’ প্রকাশ ব্রিটেনের, বাংলাদেশ কোন তালিকায়?
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 12:14 PM
সর্বশেষ আপডেট: Saturday, 8 May, 2021, 1:18 PM

ভ্রমণের ‘সবুজ-হলুদ-লাল তালিকা’ প্রকাশ ব্রিটেনের, বাংলাদেশ কোন তালিকায়?

ভ্রমণের ‘সবুজ-হলুদ-লাল তালিকা’ প্রকাশ ব্রিটেনের, বাংলাদেশ কোন তালিকায়?

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে প্রতিদিন বিশ্বজুড়ে আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। দৈনিক মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের।

এমতাবস্থায় ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশ করল ব্রিটেন। শুক্রবার ১২টি দেশ ও অঞ্চলের ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। শিগগিরই এসব দেশ ও অঞ্চলে বিনাবাধায় ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের অধিবাসীরা।
করোনাভাইরাস সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ‘ট্রাফিক লাইট’ ব্যবস্থায় তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। এর মধ্যে সবুজ তালিকায় থাকা দেশে বিনাবাধায় ভ্রমণ করা যাবে। আম্বার (হলুদাভ রঙ) তালিকাভুক্ত দেশে বাড়তি সতর্কতা মানতে হবে এবং লাল তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়া প্রায় নিষিদ্ধ।

শুক্রবার বহুল প্রত্যাশিত সেই সবুজ তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ প্রশাসন। এ তালিকায় রয়েছে পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ; সেন্ট হেলেনা, অ্যাসেনশন এবং ত্রিস্তান দা কুনহা, আর ইসরায়েল।

এদিন ফ্রান্স, গ্রিস, স্পেন ও ইতালিকে আম্বার তালিকাভুক্ত ঘোষণা করেছে যুক্তরাজ্য। অর্থাৎ, এসব দেশ ভ্রমণ করে ফিরলে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

একই সঙ্গে তুরস্ক, মালদ্বীপ ও নেপালকে আম্বার থেকে লাল তালিকায় পাঠিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্থাৎ এই দেশগুলো ভ্রমণে একপ্রকার নিষেধাজ্ঞাই কার্যকর হচ্ছে।

বাংলাদেশসহ যুক্তরাজ্যের লাল তালিকায় আগে থেকেই রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর নাম।

আগামী ১৭ মে থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্রমণ নির্দেশনা। অর্থাৎ সেদিন থেকে সবুজ তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ব্রিটিশরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status