ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভারতে একদিনে করোনায় মৃত্যু ৪১৯৪
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 11:35 AM

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৪১৯৪

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৪১৯৪

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে দুই লাখ ৩৮ হাজার ২৬৫ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ এক হাজার ৩২৬ জন এবং মারা গেছে চার হাজার ১৯৪ জন।

সে দেশে এর আগের দিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ ১৪ হাজার ৪৩৩ জন এবং মারা গেছে তিন হাজার ৯২০ জন।

ভারতে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছে ৩৭ লাখ ৩১ হাজার ২৬১ জন। সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৭২৯ জন এবং মারা গেছে ৩২ লাখ ৮৩ হাজার ৭২৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৫৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার দুই শতাংশ। সারাবিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ আট হাজার ৫৯৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৮২৬ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯৪ হাজার ৯১১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৩০৭ জন এবং মারা গেছে চার লাখ ১৯ হাজার ৩৯৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status