ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুরু মা’র সম্পদ লুট করে পালাল শিষ্য
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 May, 2021, 11:02 PM

গুরু মা’র সম্পদ লুট করে পালাল শিষ্য

গুরু মা’র সম্পদ লুট করে পালাল শিষ্য

সাতক্ষীরার দেবহাটায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরু মা’ খ্যাত রত্না হিজড়ার ঘরের আলমারি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শিষ্য ডলির বিরুদ্ধে আজ শুক্রবার দেবহাটা থানায় অভিযোগ দিয়েছেন রত্মা।

‘গুরু মা’ রত্মার অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে ডলি হিজরা। গত বুধবার রাতে দেবহাটার রামনাথপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডলি কালীগঞ্জ উপজেলার কদমতলা গ্রামের আবুল কাশেম ওরফে খোঁড়া কাশেমের সন্তান। তিনি রত্নার আশ্রিত ও পালিত শিষ্য।

ভুক্তভোগী রত্না জানান, ১৪ বছর আগে ‘গুরু মা’ বেবি হিজড়ার মৃত্যু হলে হিজড়া সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে ও সিদ্ধান্তে তিনি দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার হিজড়াদের নেতৃত্বে আসেন। সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারই শিষ্য কালীগঞ্জের খুশি ও ঝুমুরের সঙ্গে তার বিরোধ হয়। কয়েকদিন আগে খুশি ও ঝুমুর দলবল নিয়ে তার ওই বাড়িতে হামলাও চালায়।

তিনি আরও জানান, বুধবার রাতের খাওয়া শেষে অভিযুক্ত ডলি, বেগুনী, মুন্নিসহ কয়েকজন মিলে একসঙ্গে তার বাড়ির বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময়ে ডলি তার বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলে সাড়ে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status