ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুট্টাখেতে মিলল শিশুর গলাকাটা লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 7 May, 2021, 10:33 PM

ভুট্টাখেতে মিলল শিশুর গলাকাটা লাশ

ভুট্টাখেতে মিলল শিশুর গলাকাটা লাশ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মহিবুল্লাহ নামের ছয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী-ভিটাপাড়া গ্রামের ভুট্টার জমি থেকে মহিবুল্লাহর লাশ উদ্ধার করা হয়।

বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল জানান, নিহত শিশু পাশ্বর্বতী সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক মো. ইসাহক আলীর ছেলে। ১৫ দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে মহিবুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে স্মার্টফোন নিয়ে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায় সে।

সন্ধ্যার পর আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুট্টার জমিতে মুহিবুল্লাহর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, শিশু মহিবুল্লাহ হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status