ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আইপিএলে করোনা ছড়ায় দুই জুয়াড়ির মাধ্যমে!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 May, 2021, 4:27 PM

আইপিএলে করোনা ছড়ায় দুই জুয়াড়ির মাধ্যমে!

আইপিএলে করোনা ছড়ায় দুই জুয়াড়ির মাধ্যমে!

আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেঙেছে দুই জুয়াড়ি। দুজনেই ছদ্মবেশে মাঠে প্রবেশ করে এমনকি দলের গোপনীয় তথ্য ফাঁস করেছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, গত ২ মে আইপিএলের ম্যাচ ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। স্টেডিয়াম পরিষ্কার রাখার দায়িত্বে ৪০ জন কর্মীকে রেখেছিল দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। কিন্তু সেদিন স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন ৪২ জন। এই বাড়তি ২ জন কে, কীভাবে ঢুকলেন? এই প্রশ্নগুলো এখন সামনে আসছে।

এদিকে জুয়াড়ি সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। জানা গেছে, ওই ২ জনও সেদিন অরুণ জেটলি স্টেডিয়ামে কর্মী হিসেবে উপস্থিত ছিলেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে তারা পিচ সংক্রান্ত তথ্য জুয়াড়িদের কাছে পৌঁছে দিতো। ফলে তাদের নিয়ে ম্যাচ পাতানোর সন্দেহ তো আছেই, সেই সঙ্গে এই দুজনের কারণেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেঙে পড়লো কিনা, সেই প্রশ্নও উঠছে।

আর এই করোনা হানায় তো শেষমেশ মাঝপথেই থেমে গেল হাজার কোটির প্রতিযোগিতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status